উদ্দীপকে উল্লেখিত কোষ বিভাজন দু'টি উদ্ভিদের জীবনে অপরিহার্য - বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত কোষ বিভাজন দুটি যথাক্রমে মাইটোসিস ও মিয়োসিস। এরা উদ্ভিদের জীবনে অপরিহার্য। নিচে তা ব্যাখ্যা করা হলো- মাইটোসিস : ১. মাইটোসিসের মাধ্যমে নিউক্লিয়াস ও ও সাইটোপ্লাজমের ভারসাম্য বজায় থাকে। ফলে কোষের আকৃতি ও আয়তন নির্দিষ্ট থাকে। অপত্য কোষের ক্রোমোসোম সংখ্যা ও গুণাগুণ একই রকম থাকায় দেহের বৃদ্ধি সুশৃঙ্খলভাবে হতে পারে। ২. মাইটোসিসের ফলে বহুকোষী জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। ৩. কোষের স্বাভাবিক আকার, আকৃতি ও আয়তন বজায় থাকে। ৪. এককোষী জীব মাইটোসিস প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে। ৫. জীবদেহের ক্ষতস্থান পূরণে মাইটোসিস অপরিহার্য। ৬. জীবকোষের কিছু কিছু কোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট। এসব কোষ বিনষ্ট হলে মাইটোসিসের মাধ্যমে এদের পূরণ ঘটে। ৭. জনন কোষের সংখ্যা বৃদ্ধিতেও মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিয়োসিস: মিয়োসিসের ফলে জননকোষ উৎপন্ন হয়। তাই যৌন জননক্ষম জীবে মিয়োসিস না ঘটলে বংশ বৃদ্ধি অসম্ভব। ১. মিয়োসিসের মাধ্যমে প্রত্যেকটি জীবে ক্রোমোসোম সংখ্যা-নির্দিষ্ট থাকে, এমনকি ধারাবাহিকভাবে এবং বংশানুক্রমে সন্তান-সন্ততির দেহকোষে ক্রোমোসোমের নির্দিষ্ট সংখ্যা অপরিবর্তিত থাকে। ২. মিয়োসিসের মাধ্যমে ক্রসিং ওভারের কারণে প্রজাতির অন্তর্গত জীবসমূহের মধ্যে স্বাতন্ত্র্য ও বৈচিত্র্য আসে। ক্রসিং ওভারের মাধ্যমে সংঘটিত জিন বিনিময়ে প্রজাতির মধ্যে যে জিনগত বৈষম্যের সৃষ্টি করে তা অভিব্যক্তির কাঁচামালরূপে ব্যবহৃত হয়। ৩. যেসব জীবের জীবনচক্রে জনুঃক্রম আছে সেখানে মিয়োসিস প্রত্যক্ষ ভূমিকা পালন করে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, মাইটোসিস এবং মিয়োসিস উভয় ধরনের কোষ বিভাজন জীবজগতে অতীব গুরুত্বপূর্ণ।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত কোষ বিভাজন দু'টি উদ্ভিদের জীবনে অপরিহার্য - বিশ্ল…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
চিত্র: মাইটোসিস এর মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ পর্যায়উত্তর


