S রোগের প্রকারভেদ এবং এর চিকিৎসা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের "S" রোগটি হচ্ছে ডেঙ্গু জ্বর। নিচে এর প্রকারভেদ এবং চিকিৎসা বিশ্লেষণ করা হলো: ডেঙ্গু জ্বর একটি ভাইরাসঘটিত রোগ। এ ভাইরাসের জীবাণুর নাম ফ্ল্যাভি ভাইরাস। ডেঙ্গু জ্বরকে তিনভাগে ভাগ করা হয়। যথা: i. সাধারণ ডেঙ্গু জ্বর : ১. জ্বর 103—105 [গণিত] ফারেনহাইট হয়ে থাকে। ২. তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, পেট ব্যথা, কপাল ব্যথা ও গলা ব্যথাসহ শরীরের বিভিন্ন মাংসপেশি, পিঠ, কোমর, ঘাড়, হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা হয়। ৩. মেরুদণ্ডে ব্যথাসহ কোমরে ব্যথা এ রোগের বিশেষ লক্ষণ। ৪. শরীরে লালচে রঙের র্যাশ দেখা দেয়, বমি বমি ভাব ও খাবারে অরুচি হয়। ii. হেমোরেজিক ডেঙ্গু জ্বর : সাধারণ ডেঙ্গু জ্বরের জটিলতা থেকে হেমোরেজিক ডেঙ্গু জ্বর দেখা যায়। ১. রোগীর নাক, মুখ, দাঁতের মাড়ি ও ত্বকের নিচে রক্তক্ষরণ দেখা যায়। ২. পায়খানার সাথে রক্ত যেতে পারে, রক্ত বমি হতে পারে। চোখের কোণে রক্ত জমাট হতে পারে। ৩. রক্তে প্লেটলেট হ্রাস পায়, সঠিক চিকিৎসা না হলে মৃত্যু ঘটতে পারে। iii. ডেঙ্গু শক সিনড্রোম : ১. হেমোকনসেনট্রেশন ঘটতে দেখা যায়। চিকিৎসা : ১. রোগীকে এসপিরিন জাতীয় ঔষধ দেয়া যাবে না। ২. ব্যথা ও জ্বর কমাতে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে। ৩. প্লেটিলেট ট্রান্সফিউশনের প্রয়োজন হয়। ৪. রোগীকে প্রচুর পানি, ফলের রস ও তরল খাবার দিতে হবে।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
S রোগের প্রকারভেদ এবং এর চিকিৎসা বিশ্লেষণ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
