X ও Y এর মধ্যে কী ধরনের ভিন্নতা বিদ্যমান?
উত্তর: উদ্দীপকে X ও Y দ্বারা যথাক্রমে ম্যালেরিয়া জীবাণু-'প্লাজমোডিয়াম' ও ডেঙ্গুর জীবাণু 'ফ্ল্যাভি ভাইরাস' কে বোঝানো হয়েছে। এই দুটি জীবাণু বা অণুজীবের মধ্যে বেশ কিছু ভিন্নতা রয়েছে। নিচে এ ভিন্নতাগুলো উল্লেখ করা হলো- ● প্লাজমোডিয়াম এককোষী অণুজীব হলেও ফ্ল্যাভি ভাইরাস অকোষীয় অতি আণুবীক্ষণিক অণুজীব। ●প্লাজমোডিয়ামের কোষীয় গঠনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম থাকলেও ভাইরাসে কেবলমাত্র জেনেটিক উপাদান (RNA বা DNA) এবং প্রোটিন থাকে। ● প্লাজমোডিয়ামে যৌন ও অযৌন প্রজনন পরিলক্ষিত হলেও ফ্ল্যাভি ভাইরাস কেবল মাত্র সজীব কোষের অভ্যন্তরে তাদের সংখ্যা বৃদ্ধিতে সক্ষম। ● প্লাজমোডিয়াম স্বাধীনভাবে বেঁচে থাকতে পারলেও ভাইরাস সজীব কোষের বাইরে জড় বা মৃতের ন্যায় অবস্থান করে। ● সাধারণ অ্যান্টিম্যালেরিয়াল ওষুধ দিয়ে এদের নিয়ন্ত্রণ সম্ভব হলেও ভাইরাস নিয়ন্ত্রণে সাধারণত নির্দিষ্ট কোনো ওষুধ নেই।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
X ও Y এর মধ্যে কী ধরনের ভিন্নতা বিদ্যমান?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর

উত্তর
