"প্রথম জ্বরের ক্ষেত্রে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি" -উক্তিটি মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের ১ম জ্বরটি হলো ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি। নিচে উক্তিটি মূল্যায়ন করা হলো- ডেঙ্গু মশা নিধন করাই প্রতিরোধের প্রধান উপায়। এই মশা দিনের বেলায় কামড়ায়, তাই দিনের বেলায় মশার কামড় থেকে বাঁচতে হবে। রোগ প্রতিরোধে দিনের বেলায় মশারি টানিয়ে ঘুমানো, মশার কয়েল অথবা ইলেকট্রিক ভ্যাপার ম্যাপ ব্যবহার করতে হবে যাতে মশা কামড়াতে না পারে। বাড়ির আশেপাশে পানি জমতে দেয়া যাবে না। কারণ সঞ্চিত বা রক্ষিত পানিতে মশা জন্মায়। এডিস মশা ২১ দিন বাঁচে। তাই একই সাথে লার্ভা ও পূর্ণাঙ্গ মশা নিধনের জন্য নিয়মিত পতঙ্গনাশক স্প্রে করে রোগ প্রতিরোধ করা যায়। সম্প্রতি আমেরিকায় জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ডেঙ্গু নিধনের ব্যবস্থা আবিষ্কৃত হয়েছে। উপরিউক্ত পদ্ধতি ব্যবহার করে ডেঙ্গু জ্বরের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
"প্রথম জ্বরের ক্ষেত্রে আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি" -উক্তি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
