উদ্দীপকের চিহ্নিত অণুজীব দ্বারা সৃষ্ট মানুষের দুটি প্রাণঘাতি রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার লেখো।
উত্তর: উদ্দীপকের চিত্র-A অণুজীবটি হলো T₂-ব্যাকটেরিওফায ভাইরাস। ভাইরাস মানুষের যেমন উপকার করে তেমনি অপকারও করে থাকে। ভাইরাস দ্বারা সৃষ্ট মানুষের দুটি প্রাণঘাটি রোগ হলো ডেঙ্গু এবং এইডস। নিচে ডেঙ্গু ও এইডস রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার উল্লেখ করা হলো- ডেঙ্গু জ্বর (Dengue Fever): কারণ: ডেঙ্গু একটি ভাইরাসঘটিত রোগ। এ ভাইরাসের জীবাণুর নাম ফ্ল্যাভিভাইরাস বা ডেঙ্গী ভাইরাস। এ ভাইরাসের বাহক হলো Aedes aegypti Aedes albopictus নামক মশকী। লক্ষণ: ১. ডেঙ্গু জ্বরে রোগীর তীব্র মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, পেট ব্যথা, কপাল ব্যথা ও গলা ব্যথা থাকে। ২. শরীরে লালচে রঙের র্যাশ (ফুসকুড়ি) দেখা যায়। মারাত্মক পর্যায়ে পৌঁছালে রক্ত ক্ষরণও হয়। ৩. প্লাটিলেটের সংখ্যা হ্রাস পায় ফলে রক্ত জমাট বাঁধতে পারে না। যার ফলে মানুষ-এর মৃত্যু ঘটতে পারে। প্রতিকার: ১. ডেঙ্গু জ্বরে রোগীকে এসপিরিন জাতীয় ঔষধ খাওয়ানো যাবে না। ব্যথা ও জ্বর কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ঔষধ খাওয়াতে হবে। ২. রক্তের সাম্যতা রক্ষার জন্য প্লাটিলেট ট্রান্সফিউশন করতে হবে। ৩. রোগীকে প্রচুর পানি, ফলের রস ও তরল খাবার দিতে হবে। রোগীর অবস্থা খারাপ হলে দ্রুত হাসপাতালে নিতে হবে। এইডস (AIDS): কারণ: HIV (Human Immunodeficiency Virus) দিয়ে AIDS (Acquired Immurie Deficiency Syndrome বা Acquired Immuno Deficiency Syndrome) রোগ হয়। এছাড়া আক্রান্ত ব্যক্তির রক্ত, বীর্য, মাতৃদুগ্ধ বা দূষিত সুচের মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে। লক্ষণ: ১. দীর্ঘদিন জ্বর থাকে, ওজন দ্রুত কমে যায়। ২. ডায়রিয়া, দুর্বলতা, রাতে ঘাম, পেটে ব্যথা। ৩. রোগ প্রতিরোধ ক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়া। প্রতিকার: ১. ART (Antiretroviral Therapy) নিয়মিত নিলে দীর্ঘদিন সুস্থ থাকা যায়। ২. নিরাপদ রক্ত গ্রহণ করতে হবে। ৩. একবার ব্যবহারযোগ্য সুচ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। ৪. সচেতনতা ও নিরাপদ জীবনযাপন করতে হবে।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
উদ্দীপকের চিহ্নিত অণুজীব দ্বারা সৃষ্ট মানুষের দুটি প্রাণঘাতি রোগের …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর
