টুংরো ভাইরাস কোন গাছকে রোগাক্রান্ত করে?
ক. ভূট্টা
খ. ধান
গ. গম
ঘ. মটর
উত্তর: ধান
ব্যাখ্যা: টুংরো রোগ হলে ধান গাছের বাড়তি কমে যায় এবং কুশি কম হয়। আক্রান্ত পাতা ও পাতার খোল খাটো হয়। কচি পাতাগুলো পুরাতন পাতার খোলের মধ্যে আটকে থাকে। নুতন পাতা খাটো ও চওড়া হয় এবং মোচড় খেয়ে যায়। এসব কারণে গাছ বাড়তে পারে না। আক্রান্ত পাতা প্রথমে হালকা হলুদ এবং পরে গাঢ় হলুদ থেকে কমলা বর্ণের হয়ে যায়।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · MCQ