ব্যাকটেরিয়ার জন্য নিম্নের কোনটি সঠিক নয়?
ক. অজৈব লবণ জারিত করে
খ. সাধারণত দ্বিবিভাজন প্রক্রিয়ায় সংখ্যাবৃদ্ধি করে
গ. ফ্ল্যাজেলাযুক্ত ব্যাকটেরিয়া তরল মাধ্যমে চলাচল করতে পারে
ঘ. সবসময় ক্ষতিকারক
উত্তর: সবসময় ক্ষতিকারক
ব্যাখ্যা: ব্যাকটেরিয়া বাতাস থেকে যথেষ্ট নাইট্রোজেন সংগ্রহ করে, যা বিভিন্ন জীব সহজেই ব্যবহার করতে পারে। এক্ষেত্রে Rhizobium ব্যাকটেরিয়ার ভূমিকা মুখ্য এবং কৃত্রিম চাষে এগুলির বংশবৃদ্ধি ঘটিয়ে জীবজসার (biofertilizer) হিসেবে জমিতে ব্যবহার করা যায়। মানুষের অন্ত্রে বাস করে অনেক প্রজাতির ব্যাকটেরিয়া (প্রধানত Escherichia coli, Lactobacillus, Streptococcus), যেগুলি পুষ্টি যোগায় এবং অন্ত্রের স্বাভাবিক কার্যপরিচালনার উপযোগী পরিস্থিতি বজায় রাখে।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · MCQ