(I) এ উল্লিখিত প্যাথোজেন গোষ্ঠীর সাধারণ গঠন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে (I) এ উল্লিখিত প্যাথোজেনটি হলো ভাইরাস। নিচে ভাইরাসের সাধারণ গঠন বর্ণনা করা হলো- ভাইরাস অতি অণুবীক্ষণিক এবং অকোষীয় সত্ত্বা। এতে সাইটোপ্লাজম, বিভিন্ন ক্ষুদ্রাঙ্গ এবং নিউক্লিয়াস অনুপস্থিত। ভাইরাসের কেন্দ্রে নিউক্লিক অ্যাসিড হিসেবে DNA বা RNA থাকে কিন্তু দুটোই এক সাথে থাকে না। নিউক্লিক অ্যাসিডকে ঘিরে অবস্থিত প্রোটিনের আবরণটি হলো ক্যাপসিড। ক্যাপসিডের প্রোটিন অণুর বিন্যাসই ভাইরাসের আকার-আকৃতি নিয়ন্ত্রণ করে। ক্যাপসিড গঠনকারী প্রতিটি সাব ইউনিট ক্যাপসোমিয়ার নামে পরিচিত। ক্যাপসিডের বহিঃরাবরণ মসৃণ, কখনো কণ্টকিত হতে পারে। কোনো কোনো ভাইরাসে ক্যাপসিডের বাইরে জৈব পদার্থের একটি আবরণ থাকে। এটিকে এনভেলপ বলা হয়। এনভেলপ রাসায়নিকভাবে সাধারণত লিপিড, লিপোপ্রোটিন, শর্করা বা স্নেহজাতীয় পদার্থ দ্বারা গঠিত। এনভেলপের গঠনগত একক হলো পেপলোমিয়ার। এনভেলপযুক্ত ভাইরাসকে বলা হয় লিপোভাইরাস। এনভেলপের বহিঃতল মসৃণ বা কাঁটাযুক্ত হতে পারে, কাঁটাগুলোকে স্পাইক বলে। এনভেলপবিহীন ভাইরাস নগ্ন ভাইরাস নামে পরিচিত।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · সৃজনশীল
(I) এ উল্লিখিত প্যাথোজেন গোষ্ঠীর সাধারণ গঠন বর্ণনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
