উদ্দীপকের Y-এর প্রকারভেদের কাজ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত Y হলো RNA। গঠন ও কাজের ভিত্তিতে RNA কে ছয় ভাগে ভাগ করা যায়। নিচে এদের কাজ বিশ্লেষণ করা হলো- i. ট্রান্সফার RNA বা tRNA: প্রোটিন সংশ্লেষণের সময় জেনেটিক কোড অনুযায়ী অ্যামিনো অ্যাসিডকে mRNA অণুতে স্থানান্তর করা। ii. বার্তাবহ RNA বা mRNA : নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে এবং রাইবোসোম ও tRNA-এর সাহায্যে নির্দিষ্ট অ্যামিনো এসিড অনুক্রমের শৃঙ্গল তৈরি করে। iii. রাইবোসোমাল RNA বা rRNA: রাইবোসোম নামক কোষ-অঙ্গাণু সৃষ্টিতে অবদান রাখে যার মাধ্যমে কোষে প্রোটিন সংশ্লেষিত হয়। iv. বংশগতীয় RNA বা gRNA : ১. প্রধান কাজ প্রোটিন তৈরি করা। ২. কিছু ভাইরাস দেহে বংশগতির উপাদান হিসেবে কাজ করে। যেমন- TMV। v. মাইনর RNA বা miRNA : ১. বিভিন্ন ধরনের এনজাইমের কাঠামো দান করা। ২. এনজাইম হিসেবে কাজ করে। vi. মাইক্রো RNA: ১. জিন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। ২. সঠিক জিন সেটকে সক্রিয় করে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, RNA এর প্রকারভেদের কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকের Y-এর প্রকারভেদের কাজ বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর

উত্তর
উত্তর