শেয়ারFacebookWhatsApp

P এর গঠনের সর্বজনগৃহীত মডেলটি বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত P হচ্ছে প্রাণিকোষের বহিরাবরণ বা কোষঝিল্লি। কোষঝিল্লি বা প্লাজমামেমব্রেনের গঠনের সর্বাধিক গ্রহণযোগ্য মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল। বিজ্ঞানী Singer ও Nicolson ১৯৭২ সালে প্লাজমামেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলটি প্রবর্তন করেন। নিচে মডেলটি বিশ্লেষণ করা হলো- ১. ফসফোলিপিড বাইলেয়ার: প্লাজমামেমব্রেন দুটি স্তরে বিন্যস্ত থাকে। প্রত্যেকটি স্তর ফসফোলিপিড অণু দিয়ে গঠিত। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি নন-পোলার ফ্যাটি অ্যাসিড লেজ এবং একটি পোলার ফসফেট মাথা বা হেড থাকে। ২. মেমব্রেন প্রোটিন: কোষঝিল্লিতে তিন রকমের প্রোটিন দেখা যায়। i. পেরিফেরাল প্রোটিন: এগুলো ফসফোলিপিড স্তরের বাইরে ও ভেতরের তলে অর্থাৎ ঝিল্লির সার্ফেসে অবস্থান করে। ii. লিপিড সম্পৃক্ত প্রোটিন: এগুলো ফসফোলিপিড স্তরে আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট থাকে। iii. ইন্টিগ্রাল প্রোটিন: এগুলো ফসফোলিপিডের দু'স্তর জুড়েই অবস্থান করে। এ প্রোটিনগুলো ছিদ্রযুক্ত এবং এই ছিদ্রপথে অণু বা আয়নের চলাচল সম্ভব হয়। ৩. গ্লাইকোক্যালিক্স: অনেক ফসফোলিপিড অণু এবং অধিকাংশ প্রোটিন অণুর সঙ্গে ক্ষুদ্র কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকে। তখন এগুলোকে যথাক্রমে গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিন বলে। এ দুটোকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। ৪. কোলেস্টেরল: ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল অণু অবস্থান করে। ফসফোলিপিড অণুগুলো সবসময় সচল থাকে, কাঁপে, পরস্পরের সাথে ঠোকাঠোকি করে লাফিয়ে উঠে এবং স্তরের মধ্যেই স্থান পরিবর্তন করে। প্লাজমামেমব্রেনের মধ্যে উপাদানগুলোর এই স্থানান্তরকে ঘূর্ণন বা Flip-Flop movement বলা হয়ে থাকে। প্রোটিন অণুগুলো ফসফোলিপিডের মধ্যে ভেসে থাকে ফলে এদের মোজাইকের মতো দেখা যায়। এসব বৈশিষ্ট্যের কথা বিবেচনা করে প্লাজমামেমব্রেনের - এই মডেলটির নামকরণ হয়েছে ফ্লুইড মোজাইক মডেল।

HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল

P এর গঠনের সর্বজনগৃহীত মডেলটি বিশ্লেষণ করো।

উদ্দীপক

P→ উদ্ভিদ এবং প্রাণিকোষের বহিঃস্থ আবরণ Q→ একটি অঙ্গাণু যা কোষের রান্নাঘর হিসেবে পরিচিত

উত্তর

পাশাপাশি কোষগুলো কোষ প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের ভেতর দিয়ে প্রোটোপ্লাজমের সূত্রবৎ অংশের সাহায্যে পরস্পরের সাথে যুক্ত থাকে। প্রোটোপ্লাজমের সূত্রবৎ এ অংশগুলোই হলো প্লাজমোডেসমাটা।

উত্তর

বাধ্যতামূলক পরজীবী বলতে এমন জীবকে বুঝায়, যারা তাদের জীবনচক্র সম্পন্ন করার জন্য অবশ্যই একটি উপযুক্ত পোষক জীবদেহের ওপর নির্ভরশীল। এরা পোষক ছাড়া স্বাধীনভাবে বাঁচতে বা বংশবৃদ্ধি করতে পারে না। ভাইরাস এর একটি উৎকৃষ্ট উদাহরণ। ভাইরাসের নিজস্ব কোনো কোষীয় কাঠামো বা বিপাকীয় ব্যবস্থা নেই। তাই এরা পোষক কোষের বাইরে নিষ্ক্রিয় থাকে এবং কোষের ভিতরে প্রবেশ করেই পোষক কোষের উপকরণ ব্যবহার করে নিজেদের বংশবৃদ্ধি করে।

উত্তর

উদ্দীপকের Q হচ্ছে ক্লোরোপ্লাস্ট। নিচে ক্লোরোপ্লাস্টের গঠন চিহ্নিত চিত্রসহ ব্যাখ্যা করা হলো- ১. আবরণী ঝিল্লি: প্রতিটি ক্লোরোপ্লাস্ট লিপোপ্রোটিন দিয়ে গঠিত দুটি একক পর্দা দিয়ে আবৃত থাকে। বাইরের পর্দাটি বহিঃপর্দা ও ভিতরেরটিকে অন্তঃপর্দা বলে। বহিঃপর্দাটি ভেদ্য কিন্তু অন্তঃপর্দা বৈষম্যভেদ্য। ২. স্ট্রোমা: আবরণী ঝিল্লি দ্বারা আবৃত পানিগ্রাহী, কলয়েডধর্মী ম্যাট্রিক্স তরলকে স্ট্রোমা বলে। স্ট্রোমাতে 70S রাইবোসোম, অসমোফিলিক দানা, DNA, RNA ইত্যাদি থাকে। এতে শর্করা তৈরির এনজাইমও থাকে। ৩. থাইলাকয়েড ও গ্রানা: স্ট্রোমায় একক পর্দাবেষ্টিত চ্যাপ্টা থলির মতো যে অংশগুলো থাকে তাদের থাইলাকয়েড বা গ্রানাম চক্র বলে। উচ্চ শ্রেণির উদ্ভিদে কতগুলো থাইলাকয়েড স্তরীভূত হয়ে গ্রানা গঠন করে। প্রতিটি ক্লোরোপ্লাস্টে প্রায় 40-60টি গ্রানা থাকে। প্রতিটি গ্রানাম 10-100টি থাইলাকয়েড নিয়ে গঠিত। ৪. স্ট্রোমা ল্যামেলি: দুটি পাশাপাশি গ্রানার কিছু সংখ্যক থাইলাকয়েডস সূক্ষ্ম নালিকা দ্বারা সংযুক্ত থাকে। এই সংযুক্তকারী নালিকাকে স্ট্রোমা ল্যামেলি বলে। এদের অভ্যন্তরেও কিছু পরিমাণ ক্লোরোফিল বিদ্যমান থাকে। ৫. ফটোসিনথেটিক ইউনিট ও ATP-Synthases: থাইলাকয়েড মেমব্রেনের ভেতরের গাত্রে অসংখ্য সালোকসংশ্লেষণকারী একক ও ATP Synthases নামক বস্তু থাকে। ATP Synthases নামক বস্তুতে ATP তৈরির সকল এনজাইম থাকে। মেমব্রেনগুলোতে অসংখ্য ফটোসিনথেটিক ইউনিট থাকে। ৬. DNA ও রাইবোসোম: ক্লোরোপ্লাস্টে তার নিজস্ব বৃত্তাকার, নগ্ন, চক্রাকার বা রেখাকার DNA থাকে। তাছাড়া এতে 70S প্রকৃতির রাইবোসোম থাকে। এদের সাহায্যে ক্লোরোপ্লাস্ট নিজস্ব অনুরূপ সৃষ্টি ও কিছু প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ করতে পারে। question image

উত্তর

উদ্দীপকে উল্লেখিত P হচ্ছে প্রাণিকোষের বহিরাবরণ বা কোষঝিল্লি। কোষঝিল্লি বা প্লাজমামেমব্রেনের গঠনের সর্বাধিক গ্রহণযোগ্য মডেল হলো ফ্লুইড মোজাইক মডেল। বিজ্ঞানী Singer ও Nicolson ১৯৭২ সালে প্লাজমামেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলটি প্রবর্তন করেন। নিচে মডেলটি বিশ্লেষণ করা হলো- ১. ফসফোলিপিড বাইলেয়ার: প্লাজমামেমব্রেন দুটি স্তরে বিন্যস্ত থাকে। প্রত্যেকটি স্তর ফসফোলিপিড অণু দিয়ে গঠিত। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি নন-পোলার ফ্যাটি অ্যাসিড লেজ এবং একটি পোলার ফসফেট মাথা বা হেড থাকে। ২. মেমব্রেন প্রোটিন: কোষঝিল্লিতে তিন রকমের প্রোটিন দেখা যায়। i. পেরিফেরাল প্রোটিন: এগুলো ফসফোলিপিড স্তরের বাইরে ও ভেতরের তলে অর্থাৎ ঝিল্লির সার্ফেসে অবস্থান করে। ii. লিপিড সম্পৃক্ত প্রোটিন: এগুলো ফসফোলিপিড স্তরে আংশিক বা সম্পূর্ণ প্রবিষ্ট থাকে। iii. ইন্টিগ্রাল প্রোটিন: এগুলো ফসফোলিপিডের দু'স্তর জুড়েই অবস্থান করে। এ প্রোটিনগুলো ছিদ্রযুক্ত এবং এই ছিদ্রপথে অণু বা আয়নের চলাচল সম্ভব হয়। ৩. গ্লাইকোক্যালিক্স: অনেক ফসফোলিপিড অণু এবং অধিকাংশ প্রোটিন অণুর সঙ্গে ক্ষুদ্র কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত থাকে। তখন এগুলোকে যথাক্রমে গ্লাইকোলিপিড ও গ্লাইকোপ্রোটিন বলে। এ দুটোকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। ৪. কোলেস্টেরল: ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে কোলেস্টেরল অণু অবস্থান করে। ফসফোলিপিড অণুগুলো সবসময় সচল থাকে, কাঁপে, পরস্পরের সাথে ঠোকাঠোকি করে লাফিয়ে উঠে এবং স্তরের মধ্যেই স্থান পরিবর্তন করে। প্লাজমামেমব্রেনের মধ্যে উপাদানগুলোর এই স্থানান্তরকে ঘূর্ণন বা Flip-Flop movement বলা হয়ে থাকে। প্রোটিন অণুগুলো ফসফোলিপিডের মধ্যে ভেসে থাকে ফলে এদের মোজাইকের মতো দেখা যায়। এসব বৈশিষ্ট্যের কথা বিবেচনা করে প্লাজমামেমব্রেনের - এই মডেলটির নামকরণ হয়েছে ফ্লুইড মোজাইক মডেল।
HSCBiology 1st PaperChapter 1: কোষ ও এর গঠন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

A = প্যাচানো, দ্বিসূত্রক নিউক্লিক এসিড B = অ্যামাইনো এসিড বহনকারী একসূত্রক নিউক্লিক এসিড
ক
জিনোম কী?
খ
রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন ব্যাখ্যা করো।
গ
উদ্দীপক 'B′−B^{\prime}-তে নিৰ্দেশিত নিউক্লিক এসিডের গঠন বর্ণনা করো ।
ঘ
উদ্দীপকে নির্দেশিত 'A′A^{\prime} নিউক্লিক এসিডের গুরুত্ব বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন ব্যাখ্যা করো।

রাইবোজোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.জিনোম কী?

জিনোম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্ভিদ কোষের মধ্যে বিদ্যমান বিশেষ দুই প্রকার অঙ্গাণুর একটি শ্বসনিক কাজে এবং অন্যটি খাদ্য তৈরিতে অংশগ্রহণ করে।

Sylhet · 2017

ক
একক পর্দা কী?
খ
জেনেটিক কোড বলতে কী বোঝ?
গ
উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গঠন বর্ণনা করো।
ঘ
উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটি কীভাবে জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.জেনেটিক কোড বলতে কী বোঝ?

জেনেটিক কোড বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.একক পর্দা কী?

একক পর্দা কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

উদ্ভিদের এক প্রকার অঙ্গাণু খাদ্য তৈরি করে এবং অন্য প্রকার অঙ্গাণু স্নেহ বিপাকে ভূমিকা রাখে ও শক্তি উৎপন্ন করে থাকে।

Dhaka · 2017

ক
ফ্রুটবডি কী?
খ
জরায়ুজ অঙ্কুরোদগম বলতে কী বোঝায়?
গ
উদ্দীপকের ১ম অঙ্গাণুর চিহ্নিত চিত্র আঁক।
ঘ
উদ্দীপকের ১ম ও ২য় অঙ্গাণুর তুলনামূলক আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.জরায়ুজ অঙ্কুরোদগম বলতে কী বোঝায়?

জরায়ুজ অঙ্কুরোদগম বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ফ্রুটবডি কী?

ফ্রুটবডি কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।