উদ্দীপকে উল্লেখিত বংশগতীয় উপাদানটি কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বংশগতীয় উপাদানটি হলো ক্রোমোজোম যা কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিচে উক্তিটি বিশ্লেষণ করা হলো-কোষ বিভাজন জীবদেহের বৃদ্ধি ও জনন উভয় কাজেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার ক্রোমোসোমই কোষ বিভাজনের মুখ্য বস্তু হিসেবে ভূমিকা রাখে। ক্রোমোসোম ছাড়া কোষ বিভাজন কখনোই সম্ভব নয়। কোষ বিভাজনের শুরু ও শেষ উভয়ই প্রকৃতপক্ষে ক্রোমোসোম নির্ভর। ক্রোমোসোমে বিদ্যমান DNA অণুর অনুলিপন ঘটে বলেই কোষ বিভাজন সম্ভব হয়, কাজেই কোষ বিভাজনে ক্রোমোসোমের ভূমিকা মুখ্য। কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমোসোম প্রথমে ক্রোমাটিডে এবং পরে অপত্য ক্রোমোসোমে পরিণত হয়। কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে তার ফলে জিনের বিন্যাস ঘটে জীবের প্রকরণ সৃষ্টি হয় যা বিবর্তনের সূচনা ঘটায়। স্যাট ক্রোমোসোম কোষ বিভাজনের সময় অপত্য কোষের নিউক্লিওলাস তৈরি করে। ক্রোমোসোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত কোষ বিভাজনে সঠিকভাবে সম্পন্ন হয় না। কোষ বিভাজনে ক্রোমোসোমের বিভাজন, প্রতিলিপন, বণ্টন ও মেরুকরণ স্বাভাবিকভাবে হলেই শুধু কোষ বিভাজন সম্ভব হয়, তা না হলে কোষের বৈশিষ্ট্য ও অস্তিত্বে বিরূপ প্রভাব পড়বে। কোষ বিভাজনের ধরন (মাইটোসিস ও মিয়োসিস) নির্ভর করে একটি কোষে ক্রোমোসোম কতবার বিভক্ত হবে তার ওপর। কাজেই বলা যায়, কোষ বিভাজনে ক্রোমোসোম প্রত্যক্ষ ভূমিকা রেখে জীবের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত বংশগতীয় উপাদানটি কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর