প্রথম জৈব অণুটির প্রতিলিপন প্রক্রিয়া ব্যাখ্যা করো।
উত্তর: প্রথম জৈব অণুটি হলো DNA। নিচে DNA অণুর প্রতিলিপন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো- DNA এক ধরনের রাসায়নিক যৌগ। বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান নিয়ে DNA গঠিত। এক খণ্ড DNA-কে আর্দ্র বিশ্লেষণ করলে কতকগুলো নিউক্লিয়োটাইড পাওয়া যায়। নিউক্লিয়োটাইডকে আর্দ্রবিশ্লেষণ করলে পাওয়া যায় ফসফোরিক এসিড নিউক্লিয়োসাইড। নিউক্লিয়োসাইডকে বিশ্লেষণ করলে পাওয়া যায় নাইট্রোজেন ঘটিত ক্ষারক এবং ডিঅক্সিরাইবোজ স্যুগার। নাইট্রোজেনঘটিত ক্ষারকসমূহকে বিশ্লেষণ করলে পাওয়া যায় অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন ও সাইটোসিন নামক ক্ষারক (নাইট্রোজেন বেস)। কাজেই DNA (ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড)-এর রাসায়নিক গঠন উপাদান হলো (১) পাঁচ কার্বনবিশিষ্ট ডিঅক্সিরাইবোজ স্যুগার, (২) ফসফোরিক এসিড এবং (৩) নাইট্রোজেনঘটিত ক্ষারক। ক্ষারকগুলো অ্যাডেনিন ও গুয়ানিন নামক পিউরিন এবং সাইটোসিন ও থাইমিন নামক পাইরিমিডিন।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
প্রথম জৈব অণুটির প্রতিলিপন প্রক্রিয়া ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর