"বৈশিষ্ট্য প্রকাশ উভয় জৈব এসিডের উপর পুরোপুরি নির্ভরশীল" বিশ্লেষণ করো।
উত্তর: বৈশিষ্ট্য প্রকাশ উভয় জৈব এসিড অর্থাৎ DNA ও RNA-র উপর পুরোপুরি নির্ভরশীল। নিচে তা বিশ্লেষণ করা হলো- DNA বংশগতির আণবিক ভিত্তি হিসেবে কাজ করে। জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং নিয়ন্ত্রণ করে। জীবের বৈশিষ্ট্যসমূহ বংশপরাম্পরায় অধঃস্তন প্রজন্মে স্থানান্তর করে। DNA জীবের যাবতীয় বৈশিষ্ট্যের প্রকাশ ঘটায়। জীবের সকল শারীরতাত্ত্বিক ও জৈবিক কাজকর্মের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। জীবের জাতিসত্ত্বা অটুট রাখে DNA রেপ্লিকেশন এবং প্রজাতি শনাক্তকরণে DNA ভূমিকা রাখে। জীবের পরিবৃত্তির ভিত্তি হিসেবে কাজ করে। RNA প্রোটিন সংশ্লেষণ করে। প্রোটিন জীবের গাঠনিক ও কার্যকরী বৈশিষ্ট্য নির্ধারণ করে। tRNA অ্যামিনো অ্যাসিডকে mRNA অণুতে নিয়ে যায়। mRNA প্রোটিন সংশ্লেষণের বার্তা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে বহন করে। RNA রাইবোসোম গঠন করে ও প্রোটিন সংশ্লেষণ করে। সুতরাং বলা যায়, DNA ও RNA বৈশিষ্ট্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · সৃজনশীল
"বৈশিষ্ট্য প্রকাশ উভয় জৈব এসিডের উপর পুরোপুরি নির্ভরশীল" বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর