M-কণার সাহায্যে Q বস্তুটি শনাক্তকরণের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা করো।
উত্তর: এখানে চিত্রে Q হলো পরমাণুর নিউক্লিয়াস। অপরদিকে M হলো [গণিত] কণা বা হিলিয়াম নিউক্লিয়াস। এই M বা [গণিত] -কণা বিচ্ছুরণের সাহায্যে প্রদত্ত Q বস্তুটি শনাক্তকরণের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা নিম্নে আলোচনা করা হলো- [চিত্র] পরীক্ষার বর্ণনা: প্রচণ্ড শক্তিসম্পন্ন -কণাসমূহকে একটি 0.0004 cm পুরুত্বের সোনার পাতের উপর নিক্ষেপ করা হলো এবং সোনার পাতের পেছনে জিংক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা রাখা হলো যার উপর পতিত [গণিত] -কণা আলোকচ্ছটা সৃষ্টি করে। পর্যবেক্ষণ: i. প্রায় 99% [গণিত] -কণাই পাত ভেদ করে সোজাসুজি চলে যায় এবং ZnS পর্দাকে আলোকিত করে। ii. তবে মাত্র কয়েকটি -কণার পথ বেঁকে যায়। iii. প্রায় 20,000 এর মধ্যে ১টি কণা সোজা বিপরীত দিকে ফিরে আসে। সিদ্ধান্ত: i. পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। যেহেতু [গণিত] -কণার তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, সেহেতু এর ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে। তবে এরা [গণিত] -কণার গতিপথের কোন পরিবর্তন ঘটাতে পারে না। ii. যেহেতু খুব কমসংখ্যক [গণিত] -কণা বিপরীত দিকে ফিরে আসে, এতে প্রমাণিত হয় যে, ঐ [গণিত] -কণা সোজাসুজি এবং ভারী কোন কিছুর সাথে সংঘর্ষে পতিত হয় এবং তা দ্বারা বিকর্ষিত হয়। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমগ্র ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে। iii. যেহেতু [গণিত] -কণা ধনাত্মক চার্জযুক্ত সেহেতু পরমাণুর কেন্দ্রও ধনাত্মক চার্জযুক্ত। ভারী ও ধনাত্মক চার্জযুক্ত এ কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়। সুতরাং উপরের বর্ণনানুসারে M বা - [গণিত] কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে Q বস্তু বা নিউক্লিয়াসকে শনাক্তকরণ করে সংশ্লিষ্ট পরমাণুর গঠন ব্যাখ্যা করা হলো।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
M-কণার সাহায্যে Q বস্তুটি শনাক্তকরণের মাধ্যমে পরমাণুর গঠন ব্যাখ্যা …
উদ্দীপক

Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
পরীক্ষার বর্ণনা: প্রচণ্ড শক্তিসম্পন্ন -কণাসমূহকে একটি 0.0004 cm পুরুত্বের সোনার পাতের উপর নিক্ষেপ করা হলো এবং সোনার পাতের পেছনে জিংক সালফাইডের প্রলেপযুক্ত পর্দা রাখা হলো যার উপর পতিত কণা আলোকচ্ছটা সৃষ্টি করে।
পর্যবেক্ষণ:
i. প্রায় 99% কণাই পাত ভেদ করে সোজাসুজি চলে যায় এবং ZnS পর্দাকে আলোকিত করে।
ii. তবে মাত্র কয়েকটি -কণার পথ বেঁকে যায়।
iii. প্রায় 20,000 এর মধ্যে ১টি কণা সোজা বিপরীত দিকে ফিরে আসে।
সিদ্ধান্ত:
i. পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। যেহেতু কণার তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, সেহেতু এর ফাঁকা স্থানে ইলেকট্রন থাকতে পারে। তবে এরা কণার গতিপথের কোন পরিবর্তন ঘটাতে পারে না।
ii. যেহেতু খুব কমসংখ্যক কণা বিপরীত দিকে ফিরে আসে, এতে প্রমাণিত হয় যে, ঐ কণা সোজাসুজি এবং ভারী কোন কিছুর সাথে সংঘর্ষে পতিত হয় এবং তা দ্বারা বিকর্ষিত হয়। অর্থাৎ পরমাণুর কেন্দ্রে পরমাণুর সমগ্র ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে।
iii. যেহেতু কণা ধনাত্মক চার্জযুক্ত সেহেতু পরমাণুর কেন্দ্রও ধনাত্মক চার্জযুক্ত। ভারী ও ধনাত্মক চার্জযুক্ত এ কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয়।
সুতরাং উপরের বর্ণনানুসারে M বা - কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে Q বস্তু বা নিউক্লিয়াসকে শনাক্তকরণ করে সংশ্লিষ্ট পরমাণুর গঠন ব্যাখ্যা করা হলো।

