বোরের মডেলের তৃতীয় স্বীকার্যটি লেখো।
উত্তর: বোরের মডেলের তৃতীয় স্বীকার্যটি হলো- ইলেকট্রন শুধুমাত্র লাফ দিয়ে এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে গমন করতে পারে। ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে গমন করলে নির্দিষ্ট কোয়ান্টাম পরিমাণ শক্তি বিকিরণ করে এবং নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে গমন করলে ঠিক নির্দিষ্ট কোয়ান্টাম পরিমাণ শক্তি শোষণ করে। এই বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ ঐ দুটি কক্ষপথের শক্তির বিয়োগফলের সমান এবং এর মান এক কোয়ান্টাম বা ফোটনের শক্তির সমান অর্থাৎ hf.
HSC Physics 2nd Paper Chapter 9: পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 9: পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান · সৃজনশীল
বোরের মডেলের তৃতীয় স্বীকার্যটি লেখো।
উত্তর
