পানির আয়নিক গুণফল বলতে কী বোঝায়?
উত্তর: নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, [H+] ও হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা, [OH-] এর গুণফল ধ্রুবক হয়। এ গুণফলকে পানির আয়নিক গুণফল বলে। পানির আয়নিক গুণফলকে Kw দ্বারা প্রকাশ করা হয়। বিভিন্ন তাপমাত্রায় পানির আয়নিক গুণফল এর মান সামান্য ভিন্ন হয়। 25°C তাপমাত্রায় পানির আয়নিক গুণফল, Kw এর মান 1 × 10-14 mol2L-2 হয়।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
পানির আয়নিক গুণফল বলতে কী বোঝায়?
উত্তর


