M-পাত্রের দ্রবণে সামান্য পরিমাণ তীব্র এসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের pH এর মানের কোনো পরিবর্তন ঘটবে কি? বিশ্লেষণ করো।
উত্তর: প্রদত্ত K ও L পাত্রের দ্রবণদ্বয় হলো- [গণিত] [যেহেতু A = 17] তীব্র এসিড HCI, মৃদু ক্ষার NH4OH এর সাথে বিক্রিয়া করে লবণ NH4Cl গঠন করে এবং বিক্রিয়া পাত্রে অতিরিক্ত NH4OH বিদ্যমান থাকে। তাই M পাত্রে NH4Cl ও NH4OH এর মিশ্রণ হলো একটি ক্ষারীয় প্রকৃতির বাফার দ্রবণ। এসিড যোগ করলে: উক্ত বাফার দ্রবণে অল্প পরিমাণ এসিড (H+) যোগ করলে তা দ্রবণে বিদ্যমান OH আয়নের সাথে যুক্ত হয়ে মৃদু তড়িৎবিশ্লেষ্য H₂O সৃষ্টি করে। তখন NH4OH এর সাম্যাবস্থা ডান দিকে সরে গিয়ে OH- আয়ন উৎপন্ন করে। ফলে OH আয়নের ঘনমাত্রা অপরিবর্তিত থাকে। ক্ষার যোগ করলে: উক্ত দ্রবণে সামান্য পরিমাণ OH- আয়ন যোগ করা হলে তা NH4+ আয়নের সাথে যুক্ত হয়ে মৃদু তড়িৎবিশ্লেষ্য NH4OH অণু উৎপন্ন করে। যেহেতু NH4OH মৃদু তড়িৎবিশ্লেষ্য তাই এটিও অতি সামান্য বিয়োজিত হয়। ফলে OH আয়নের ঘনমাত্রা তথা pH অপরিবর্তিত থাকবে। [চিত্র] সুতরাং উপরে বর্ণিত বাফার দ্রবণের ক্রিয়াকৌশল অনুসারে M পাত্রের দ্রবণে সামান্য পরিমাণ তীব্র এসিড বা ক্ষার যোগ করা হলেও দ্রবণের pH অপরিবর্তিত থাকবে।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
M-পাত্রের দ্রবণে সামান্য পরিমাণ তীব্র এসিড বা ক্ষার যোগ করলে দ্রবণে…
উদ্দীপক

Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
সুতরাং উপরে বর্ণিত বাফার দ্রবণের ক্রিয়াকৌশল অনুসারে M পাত্রের দ্রবণে সামান্য পরিমাণ তীব্র এসিড বা ক্ষার যোগ করা হলেও দ্রবণের pH অপরিবর্তিত থাকবে।

