Kp এর মান শূন্য হতে পারে না কেন?
উত্তর: Kp হলো বিক্রিয়ার সাম্যাবস্থায় উৎপাদের আংশিক চাপের গুণফল ও বিক্রিয়কের আংশিক চাপের গুণফলের অনুপাত। Kp এর মান শূন্য হতে হলে উৎপাদকের আংশিক চাপের গুণফল শূন্য হতে হবে। অর্থাৎ তখন সেক্ষেত্রে কোনো উৎপাদ তৈরি হয়নি, অর্থাৎ বিক্রিয়া শুরু হয়নি বলা যায়। সুতরাং বুঝা যায় যে সাম্যাবস্থা অর্জিত হয়নি। তাই Kp এর মান শূন্য হতে পারেনা।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
Kp এর মান শূন্য হতে পারে না কেন?
উত্তর


