মল্ট ভিনেগার প্রস্তুতিতে গ্লুকোজের আর্দ্র-বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহৃত হয়?
ক. ইনভারটেস
খ. ম্যালটেস
গ. জাইমেস
ঘ. ডায়াস্টেজ
উত্তর: জাইমেস
ব্যাখ্যা: সঠিক উত্তর : গ) জাইমেস অপশন যাচাইকরণ : ইনভারটেস : সুক্রোজকে আর্দ্র-বিশ্লেষিত করে গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত করে। ম্যালটেস : মল্টোজকে আর্দ্র-বিশ্লেষিত করে গ্লুকোজে পরিণত করে। জাইমেস : গ্লুকোজকে বিযোজিত (গাঁজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ায়) করে ইথানল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। ডায়াস্টেজ : স্টার্চ বা শ্বেতসারকে আর্দ্র-বিশ্লেষিত করে মল্টোজে পরিণত করে। বি.দ্র: রাসায়নিকভাবে জাইমেস গ্লুকোজের আর্দ্র-বিশ্লেষণ নয়, বরং গাঁজন বা ফার্মেন্টেশন ঘটায়, তবে প্রশ্নে গ্লুকোজের ভাঙন বোঝাতে শব্দটি ব্যবহৃত হয়েছে, যার জন্য দায়ী এনজাইম জাইমেস।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · MCQ