চিপসে কোনটি ব্যবহার হয় ?
ক. সোডিয়াম বেনজোয়েট
খ. সোডিয়াম নাইট্রেট
গ. নাইট্রোজেন গ্যাস
ঘ. সরবিক এসিড
উত্তর: নাইট্রোজেন গ্যাস
ব্যাখ্যা: সঠিক উত্তর : (গ) নাইট্রোজেন গ্যাস তথ্য: চিপস প্যাকেটজাত করার সময় এর ভেতরে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। ফলে চিপস দীর্ঘদিন মচমচে ও স্বাদযুক্ত থাকে। জেনে রাখি : • অপশন (ক) সোডিয়াম বেনজোয়েট: এটি ফলের রস, সস, জ্যাম, জেলি ইত্যাদি সংরক্ষণে ব্যবহৃত হয়। • অপশন (খ) সোডিয়াম নাইট্রেট: এটি মাংস সংরক্ষণে (মিট কিউরিং) ব্যবহৃত হয়। • অপশন (ঘ) সরবিক এসিড: এটি চীজ বা পনির, দই, মাখন ও বেকারি সামগ্রী সংরক্ষণে ব্যবহৃত হয়।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · MCQ