উদ্দীপকের 'D [গণিত] দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের D যৌগটি হলো ভিনেগার। D যৌগ তথা ভিনেগার এর খাদ্য সংরক্ষণ কৌশল আলোচনা করা হলো- ভিনেগার এর রাসায়নিক গঠন [গণিত] । ভিনেগারের মাধ্যমে অনেক খাদ্য সংরক্ষণ করা যায়। ভিনেগার স্কতিকারক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ভিনেগার বিভিন্ন জীবাণু এবং মোল্ড ধ্বংস করার কাজেও কার্যকরী। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। এটি একটি দুর্বল এসিড। এর pH অনেক কম। ভিনেগার প্রোটিনের গঠনকে ভেঙে ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণে এটি অতুলনীয় প্রিজারভেটিভস। ফেমন আচার, চাটনি, জেলি, জ্যাম, মারমালেট প্রস্তুতিতে এবং ফল, শাকসবজি, মাছ-মাংস সংরক্ষণে এটি ব্যবহৃত হয়। এর মূল উপাদান ইথানোয়িক এসিড বা অ্যাসিটিক এসিড [গণিত] । ভিনেগারের ইথানোয়িক এসিড় অণু হতে প্রোটন ( [গণিত] ) আয়ন বিমুক্ত হয় যা ব্যাকটেরিয়ার প্রোটিন এবং চর্বিকে আর্দ্র বিশ্লেষিত করে। ফলে ব্যাকটেরিয়া মারা যায়। [গণিত] খাদ্যদ্রব্যে ভিনেগ্রার যোগ করার ফলে তা উপাদানের pH মানকে কমিয়ে দেয়। এই মান 5 থেকে 4 এর নিচে নেমে আসে। যেসব খাদ্যের pH মান 4.5 অপেক্ষা কম সেগুলো ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না। অধিকাংশ অণুজীবের বংশবিস্তারের অনুকূল pH পরিসর 6.5-7.5। প্রকৃতপক্ষে খাদ্য সংরক্ষণে ভিনেগারের কোনো তুলনা হয় না। এটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে বহুল প্রচলিত। ভিনেগার অল্লীয় হওয়ায় এর প্রভাবে সংরক্ষিত খাদ্যদ্রব্যের দ্রবণের pH মান কমে যায়। অণুজীব বিশেষ করে ব্যাকটেরিয়া জন্মানো বা বংশবিস্তারের অনুকূল পরিবেশ পায় না। ইথানোয়িক এসিডের 6 % জলীয় দ্রবণের pH মান প্রায় 2.35, যা ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য যথেষ্ট।
HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল
উদ্দীপকের 'D দ্বারা খাদ্য সংরক্ষণের কৌশল আলোচনা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
প্রস্তুতকৃত দ্রবণকে তথা ইথানলকে অ্যাসিটোব্যাকটর এনজাইমের প্রভাবে দ্বারা জারিত করলে এসিটিক এসিড পাওয়া যায়।
এভাবে চিনির দ্রবণ থেকে খাদ্য সংরক্ষক ভিনেগার এর 6-10\% জলীয় দ্রবণ) প্রস্তুত করা হয়।উত্তর
