খাদ্যবস্তু সংরক্ষণে খাদ্য লবণ কীভাবে কাজ করে?
উত্তর: খাদ্য লবণ (NaCl) একটি রাসায়নিক সংরক্ষক। লবণ বিভিন্নভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণ এবং চোলাইকরণ করতে সাহায্য করে। লবণ খাদ্যদ্রব্য থেকে পানি টেনে নেয় এবং ডিহাইড্রেশনের কাজ করে। ফলে খাদ্যদ্রব্য জীবাণুর জন্য প্রয়োজনীয় পানি দুষ্প্রাপ্য হয়ে পড়ে এবং জীবাণুর বংশ বৃদ্ধি থেমে যায়। লবণের ক্লোরাইড আয়ন ( [গণিত] ) জীবাণুনাশক হিসেবে কাজ করে। লবণ এনজাইমের ক্রিয়াকে বাধাগ্রস্ত করে। লবণ অক্সিজেনের দ্রাব্যতা হ্রাস করে। ফলে অ্যারোবিক ব্যাকটেরিয়া বৃদ্ধি লাভ করতে পারে না। লবণ ও এসিডের মিশ্রণ পচনকারী জীবাণু প্রতিরোধ করে। স্পোর গঠনকারী অ্যারোবিক এবং অ্যানেরারোবিক ব্যাকটেরিয়া লবণ সহ্য করতে পারে না।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
খাদ্যবস্তু সংরক্ষণে খাদ্য লবণ কীভাবে কাজ করে?
উত্তর


