উভয় ক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদ পেতে হলে বিক্রিয়া দুটির নিয়ামক পরিবর্তন একই রকম নয়- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ১ম ও ২য় বিক্রিয়া থেকে সর্বোচ্চ উৎপাদ পেতে উভয় বিক্রিয়ার উপর নিয়ামক পরিবর্তনের প্রভাব একই রকম হবে না। নিম্নে কারণসহ তা বিশ্লেষণ করা হলো- ১ম বিক্রিয়ার ক্ষেত্রে: [গণিত] বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া এবং আয়তন হ্রাসের মাধ্যমে ঘটে। সর্বোচ্চ উৎপাদ পেতে বিক্রিয়াটির উপর নিয়ামক (তাপমাত্রা, চাপ) এর পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করা হলো- তাপমাত্রার প্রভাব : বিক্রিয়াটি তাপোৎপাদী হওয়ায় তাপমাত্রা হ্রাস করলে লা-শাতেলিয়ারের নীতি অনুসারে সাম্যাবস্থার অবস্থান ডান দিকে সরে গিয়ে [গণিত] উৎপাদন বৃদ্ধি করবে। এক্ষেত্রে খুব নিম্ন নয় আবার খুব উচ্চ নয় এমন অত্যানুকূল তাপমাত্রায় ( [গণিত] )C বিক্রিয়াটিকে পরিচালনা করা হয় । চাপের প্রভাব : [গণিত] উৎপাদনে সাম্য বিক্রিয়া হতে দেখা যায়, বিক্রিয়াটিতে আয়তনের সংকোচন ঘটে। লা-শাতেলিয়ারের নীতি অনুসারে চাপ প্রয়োগের ফলে আয়তনের হ্রাস করে সাম্যের অবস্থান ডান দিকে সরে যায় অর্থাৎ [গণিত] এর উৎপাদন বৃদ্ধি পায়। এক্ষেত্রে 200 বায়ুচাপ প্রয়োগ করে সর্বোচ্চ পরিমাণ [গণিত] উৎপাদন করা সম্ভব হয় । ২য় বিক্রিয়ার ক্ষেত্রে: [গণিত] বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া এবং আয়তন বৃদ্ধির মাধ্যমে ঘটে। সর্বোচ্চ উৎপাদ পেতে বিক্রিয়াটির উপর নিয়ামক (তাপমাত্রা, চাপ) এর পরিবর্তনের প্রভাব ব্যাখ্যা করা হলো- ১. তাপমাত্রার প্রভাব : বিক্রিয়াটি তাপহারী বিক্রিয়া হওয়ায় অধিক তাপমাত্রায় [গণিত] এর বিয়োজন বৃদ্ধি পায়। ফলে রাসায়নিক সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ [গণিত] এর পরিমাণ বৃদ্ধি করে। ২. চাপের প্রভাব : বিক্রিয়াটি গ্যাসীয় উভমুখী ও আয়তন বৃদ্ধির মাধ্যমে ঘটে (বিক্রিয়কের মোল সংখ্যা 1 এবং উৎপাদের মোল সংখ্যা 2)। কাজেই তুলনামূলক কম চাপে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ [গণিত] এর পরিমাণ বৃদ্ধি করে । উপরোক্ত আলোচনা থেকে প্রমাণিত হয় যে, বিক্রিয়া দুটি থেকে সর্বোচ্চ উৎপাদ পেতে সম্পূর্ণ বিপরীতমুখী উপায়ে নিয়ামকের পরিবর্তন ঘটাতে হবে। এ কারণে উভয় বিক্রিয়ার জন্য নিয়ামকের পরিবর্তন একই রকম হয় না।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উভয় ক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদ পেতে হলে বিক্রিয়া দুটির নিয়ামক পরিবর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


