বাফার দ্রবণে দুর্বল অম্ল বা ক্ষার ব্যবহার করা হয় কেন?
উত্তর: জীবাফার দ্রবণ প্রস্তুতিতে মৃদু এসিড বা মৃদু ক্ষার ব্যবহার করার কারণ- অম্লীয় বাফার তৈরিতে অম্লের নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণের সাথে সেই অম্লের লবণ মিশ্রিত করা হয় এবং ক্ষারীয় বাফার তৈরিতে মৃদু ক্ষারের নির্দিষ্ট ঘনমাত্রার দ্রবণের সাথে সেই ক্ষারে লবণ মিশ্রিত করা হয়। এ বাফার দ্রবণ গুলোতে এসিড বা ক্ষার আংশিক আয়নিত থেকে সাম্যাবস্থা সৃষ্টি করে। বাফার দ্রবণে সামান্য এসিড বা ক্ষার যোগ pH এর মান অপরিবর্তিত রাখার পেছনে এ সাম্যাবস্থার ভূমিকা অপরিসীম। এ সাম্যাবস্থার জন্য বাফার দ্রবণের সামান্য এসিড বা ক্ষার যোগে সাম্যাবস্থা ডানে বা বামে স্থানান্তরিত হয়ে pH এর মান অপরিবর্তিত রাখে। অতএব মৃদু এসিড বা ক্ষারের পরিবর্তে তীব্র এসিড বা ক্ষার নিলে বিয়োজনের ভিন্নতার জন্য সাম্যাবস্থা সৃষ্টি হবে না বলে pH মানও স্থির থাকবে না। এ কারণে বাফার দ্রবণ প্রস্তুতিতে দুর্বল এসিড ও ক্ষার ব্যবহার করা হয়।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
বাফার দ্রবণে দুর্বল অম্ল বা ক্ষার ব্যবহার করা হয় কেন?
উত্তর


