উভয় বিক্রিয়ার ক্ষেত্রে 10 kJ তাপ বৃদ্ধি করলে এবং চাপ বৃদ্ধি করলে [গণিত] এর পরিমাণের কীরূপ পরিবর্তন ঘটবে যৌক্তিক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের উভয় বিক্রিয়ায় 10 kJ অ্রাপ বৃদ্ধি এবং চাপও বৃদ্ধি করলে [গণিত] এর পরিমাণের পরিবর্তন যৌক্তিক বিশ্লেষণ করা হলো- (i) নং বিক্রিয়ার ক্ষেত্রে : [গণিত] এটি একটি তাপোৎপাদী বিক্রিয়া যেখানে আয়তনের সংকোচন ঘটেছে। লা-শাতেলিয়ারের নীতি অনুযায়ী বিক্রিয়ার তাপমাত্রা 10 kJ বৃদ্ধি করলে উৎপাদ [গণিত] এর পরিমাণ হ্রাস পাবে এবং সাম্যাবস্থা বামে সরে গিয়ে তাপের প্রভাব প্রশমিত হবে। আবার চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ার সাম্যাবস্থা ডানে সরে গিয়ে উৎপাদন AB3 এর পরিমাণ বৃদ্ধি করবে। অর্থাৎ বিক্রিয়াটির উপর একই সাথে তাপ ও চাপ বৃদ্ধি করলে [গণিত] ; এর কোনো পরিবর্তন হবে না। (ii) নং বিক্রিয়ার ক্ষেত্রে : [গণিত] এট একটি তাপহারী বিক্রিয়া যেখানে আয়তনের সম্প্রসারণ ঘটেছে। লা-শাতেলিয়ার নীতি অনুযায়ী বিক্রিয়াটির তাপমাত্রা 10 KJ বৃদ্ধি করলে বিক্রিয়ক [গণিত] এর পরিমাণ হ্রাস পাবে এবং সাম্যাবস্থা ডানে সরে গিয়ে তাপের প্রভাব প্রশমিত হবে। আবার চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটির সাম্যাবস্থা বামে সরে গিয়ে [গণিত] এর পরিমাণ বৃদ্ধি পাবে। অর্থাৎ একই সাথে তাপ ও চাপ বৃদ্ধি করলে বিক্রিয়ায় [গণিত] এর পরিমাণের কোনো পরিবর্তন হবে না। সুতরাং উভয় বিক্রিয়ায় তাপ 10 KJ বৃদ্ধি এবং চাপও বৃদ্ধি করলে [গণিত] এর পরিমাণের কোনো পরিবর্তন হলে না।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উভয় বিক্রিয়ার ক্ষেত্রে 10 kJ তাপ বৃদ্ধি করলে এবং চাপ বৃদ্ধি করলে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


