[গণিত] উৎপাদ বৃদ্ধিতে তাপমাত্রা ও চাপের কোনো প্রভাব আছে কি-না? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়াটি- [গণিত] বিক্রিয়াটি একটি তাপোৎপাদী বিক্রিয়া। কেননা বিক্রিয়াটির [গণিত] এর মান ঋণাত্মক। বিক্রিয়াটিতে তাপমাত্রা ও চাপ বৃদ্ধি করলে [গণিত] যৌগের উৎপাদন প্রক্রিয়ায় প্রভাব পড়ে। নিচে তা বিশ্লেষণ করা হলো- তাপমাত্রা বৃদ্ধির প্রভাব : বিক্রিয়াটি তাপোদৎপাদী হওয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে বিক্রিয়ার সাম্যাবস্থা ডান থেকে বামে সরে আসে ফলে উৎপাদ [গণিত] এর পরিমাণ হ্রাস পায়। অর্থাৎ বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধিতে উৎপাদ [গণিত] এর পরিমাণ হ্রাস পায়। চাপ বৃদ্ধির প্রভাব : বিক্রিয়াটি গ্যাসীয় উভমুখী এবং আয়তন হ্রাসের মাধ্যমে ঘটে (বিক্রিয়কের মোলসংখ্যা 4 এবং উৎপাদের মোল সংখ্যা 2)। কাজেই অধিক চাপে [গণিত] ও [গণিত] অধিক হারে বিক্রিয়া করে। বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ [গণিত] এর পরিমাণ বৃদ্ধি করে। অর্থাৎ চাপ বৃদ্ধিতে [গণিত] এর পরিমাণ বৃদ্ধি পায়। সুতরাং, দেখা যাচ্ছে, উদ্দীপকের বিক্রিয়ায় তাপমাত্রা ও চাপ বৃদ্ধিতে [গণিত] যৌগের উৎপাদন প্রক্রিয়ায় প্রভাব পড়ছে।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
উৎপাদ বৃদ্ধিতে তাপমাত্রা ও চাপের কোনো প্রভাব আছে কি-না? বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


