বিক্রিয়া দুটির সাম্যাবস্থার উপর নিয়ামকগুলোর প্রভাব কার্যকর কি-না? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের বিক্রিয়া দুটি যথাক্রমে- (i) [গণিত] (ii) [গণিত] সুতরাং (i) নং বিক্রিয়াটি তাপহারী এবং (ii) নং বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া। বিক্রিয়া দুটির সাম্যাবস্থার উপর ক্রিয়াশীল নিয়ামকগুলোর প্রভাব কার্যকর। নিচে তা বিশ্লেষণ করা হলো- তাপমাত্রার প্রভাব: (i) নং বিক্রিয়াটি তাপহারী হওয়ায় অধিক তাপমাত্রায় সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ বৃদ্ধি করে। কম তাপমাত্রায় উৎপাদের পরিমাণ হ্রাস পায়। (ii) নং বিক্রিয়াটি তাপোৎপাদী বিক্রিয়া হওয়ায় কম তাপমাত্রায় বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদ AB3 এর পরিমাণ বৃদ্ধি 'করে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে উৎপাদ হ্রাস পায়। চাপের প্রভাব : (i) নং বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা। এবং উৎপাদের মোল সংখ্যা 2। কাজেই কম চাপে এ বিক্রিয়ায় উৎপাদ ভালো হবে। (ii) নং বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা 4 ও উৎপাদের মোল সংখ্যা 2। কাজেই এ বিক্রিয়ায় অধিক চাপে বিক্রিয়ার সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করে। ঘনমাত্রার প্রভাব: বিক্রিয়া দুটিতে কিছু পরিমাণ বিক্রিয়ক যোগ করলে বিক্রিয়কের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। ফলে সাম্যাবস্থা বাম থেকে ডানে গিয়ে উৎপাদের পরিমাণ বৃদ্ধি করবে। আবার বিক্রিয়া দুটি উভমুখী হওয়ায় উৎপাদ উৎপন্ন হওয়ার সাথে সাথে বিক্রিয়া স্থান থেকে সরিয়ে নিতে হবে, নয়তো বিপরীত বিক্রিয়ার মাধ্যমে উৎপাদের পরিমাণ হ্রাস ঘটবে।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
বিক্রিয়া দুটির সাম্যাবস্থার উপর নিয়ামকগুলোর প্রভাব কার্যকর কি-না?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


