বাষ্পপাতনে কোন ধরনের পদার্থ মিশ্রণ হতে পৃথক করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর: যে সকল জৈব যৌগ (কঠিন অথবা তরল) পানিতে অদ্রবণীয় এবং ফুটন্ত পানিতে বিয়োজিত না হয়ে স্টীম প্রবাহে বাষ্পীভূত হয়, তাদেরকে অনুদ্বায়ী অপদ্রব্যের মিশ্রণ থেকে স্টীম প্রবাহের মাধ্যমে পাতন করে পৃথকীকরণের পদ্ধতিকে স্টীম বা বাষ্প পাতন বলে। যেসব যৌগের স্ফুটনাঙ্ক 100 °C এর বেশি এবং যারা তাদের স্বাভাবিক স্ফুটনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় বাষ্পীভূত হয় তাদের ক্ষেত্রে এই পদ্ধতিটি বিশেষভাবে কার্যকরী। কেননা এক্ষেত্রে নির্দিস্ট তাপমাত্রায় উদ্বায়ী যৌগের বাষ্পীয় চাপ এবং জুলীয় বাষ্পের বাষ্পীয় চাপ একত্রে বায়ুমন্ডলের চাপের সমান হয়। যেমন: সুগন্ধি ফুল থেকে ফুলের নির্যাস তৈরি, লেমন গ্রাস থেকে সাইট্রাল নামক সুগন্ধি সংগ্রহ।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
বাষ্পপাতনে কোন ধরনের পদার্থ মিশ্রণ হতে পৃথক করা যায়? ব্যাখ্যা করো।
উত্তর


