UV রশ্মির সাহায্যে জাল টাকা কিভাবে শনাক্ত করবে? ব্যাখ্যা করো।
উত্তর: টাকার উপর যে কালির প্রলেপ দেওয়া হয় তাতে এমন UV ফ্লোরোসেন্স উপাদান থাকে, যাতে করে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির UV আলো পড়লেই কেবল এটি আলোককে প্রতিফলিত করে। এ কালি শুধুমাত্র নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের UV আলোর নিচেই দৃশ্যমান হয়। সাধারণ অবস্থায় এটি খালি চোখে দেখা সম্ভব নয়। UV রশ্মি উৎপাদনকারী যন্ত্র থেকে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের UV আলো যখন ব্যাংক নোটের উপর ফেলা হয় তখন বিশেষ কালিতে উপস্থিত ফ্লোরোসেন্স ফসফোর বিক্রিয়া করে দৃশ্যমান আলো সৃষ্টি করে। এভাবে অতি সহজে প্রকৃত ব্যাংক নোট বা জাল টাকা শনাক্ত করা যায়।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · সৃজনশীল
UV রশ্মির সাহায্যে জাল টাকা কিভাবে শনাক্ত করবে? ব্যাখ্যা করো।
উত্তর


