স্বদেশের উপকারে নেই যার মন। কে বলে মানুষ তারে? পশু সেইজন।
উত্তর: ভাব-সম্প্রসারণ: স্বদেশ ও স্বজাতির উপকার সাধনে যে দ্বিধাগ্রস্ত, দেশের কল্যাণে যে নিবেদিতপ্রাণ নয়, দেশ ও জাতির মহাবিপর্যয়ে যার প্রাণ কাঁদে না, সে বিবেকবর্জিত মানুষ ছাড়া আর কিছুই নয়। দেশপ্রেম মানবজীবনের অপরিহার্য উপাদান। দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করার মাঝেই মানবজীবনের সার্থকতা নিহিত। স্বদেশের উপকার ও কল্যাণের প্রতি যার দায়িত্ববোধ নেই, দেশের সমূহ অকল্যাণ দেখেও যার হৃদয় ব্যথিত হয়ে ওঠে না, সে সত্যিকার মানুষ হতে পারে না। তাঁর এবং পশুর মধ্যে কোনোই পার্থক্য নেই। যারা নিবেদিতচিত্তে দেশকে ভালোবাসে এবং দেশ ও জাতির উপকারে আত্মোৎসর্গ করে প্রকৃতপক্ষে তাঁরাই মানুষ, তাঁরাই দেশপ্রেমিক। সত্যিকার দেশপ্রেমিক দেশের মাটি ও মানুষকে নিয়ে সবসময় ভাবে এবং তাদের উপকার সাধনে সে দৃঢ়সংকল্প। কিন্তু যারা আত্মকেন্দ্রিক, আত্মভাবনায় যারা সবসময় বিভোর, স্বদেশের কল্যাণ চিন্তা যাদের স্পর্শ করে না- তারা মানুষ নামের কলঙ্ক। দেশপ্রেমহীন, বিবেকবুদ্ধিবর্জিত এ মানুষগুলো পশুতুল্য। পশুর যেমন থাকা-খাওয়ার মতো আত্মভাবনা ছাড়া আর কোনো চিন্তা নেই, উপলব্ধিবোধ নেই, তারা যেমন বিবেকবর্জিত, ঠিক তেমনই হচ্ছে এ মানুষগুলোর অবস্থা। দেশের উপকারে যিনি নিবেদিতপ্রাণ, তিনিই প্রকৃতপক্ষে মানুষ। পক্ষান্তরে দেশপ্রেমহীন আত্মকেন্দ্রিক যে, সে নিঃসন্দেহে পশুর সমান।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৬ : ভাব-সম্প্রসারণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৬ : ভাব-সম্প্রসারণ · সৃজনশীল
স্বদেশের উপকারে নেই যার মন। কে বলে মানুষ তারে? পশু সেইজন।
উত্তর