শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষার প্রয়োজনের দিকটি ফুটে উঠেছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখক বলেছেন, শিক্ষার দুটি দিক রয়েছে। একটি প্রয়োজনের অন্যটি অপ্রয়োজনের। উভয়ের তুল্য-মূল্য আছে। একটি ভিন্ন অন্যটির পরিপুষ্টি সম্ভব নয়। কখনো কখনো শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিই মানুষের আত্মবিকাশের পথকে সুগম করে। শিক্ষার প্রয়োজনীয় দিকটি হলো মানুষের ক্ষুৎপিপাসার বিষয়টিকে মানবিক করে তোলা। শিক্ষা মানুষের জীবিকা তথা খাদ্যবস্ত্রের সংস্থানের সহায়ক হিসেবেও প্রয়োজন। কিন্তু শিক্ষার প্রয়োজনের দিকটা মানবজীবনে ইতিবাচক ফল বয়ে আনে না। উদ্দীপকের কর্মকর্তা শিক্ষিত কিন্তু অসদ্চরিত্রের মানুষ। তার জীবনে শিক্ষা সোনা ফলাতে পারেনি। তিনি মনুষ্যত্ব বিসর্জন দিয়েছেন। মানবিক ও সদাচরণ ভুলে গেছেন। সরকারি অফিসে কয়েক দিন চাকরি করেই ঘুষ কেলেজ্কারিতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তার জৈবিক চাহিদা প্রবল। তিনি লোভাতুর একজন কর্মকর্তা। তিনি শপথ করেছিলেন, সৎ পথে চলবেন, অন্যায় করবেন না, দুর্নীতি করবেন না। কিন্তু তিনি তা ভুলে গেছেন। এটাই তার শিক্ষার প্রয়োজনের দিক। তাই বলা যায়, উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে আলোচ্য প্রবন্ধের প্রয়োজনীয় দিকটি যথার্থভাবেই ফুটে উঠেছে।

SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল

উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকট…

উদ্দীপক

সরকারি অফিসে জনৈক কর্মকর্তা অল্প কয়েকদিন হলো চাকুরিতে যোগদান করেছেন। কিছুদিন যেতে না যেতেই তিনি ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন এবং দোষী প্রমাণিত হন। উল্লেখ থাকে যে, "শিক্ষাজীবনে তিনি যে অন্যায় ও দুর্নীতিবিরোধী শপথ নিয়েছিলেন তা আজ বেমালুম ভুলে গেলেন।"

Comilla · 2023

উত্তর

শিক্ষার অন্যতম কাজ হলো ক্ষুৎপিপাসার ব্যাপারটি মানবিক করে তোলা।

উত্তর

মানব উন্নয়নে 'নিচের থেকে ঠেলা' বলতে প্রাবন্ধিক সুশৃঙ্খল সমাজব্যবস্থাকে বুঝিয়েছেন। প্রাবন্ধিক মনে করেন, ভারী কোনো জিনিসকে ওপরে ওঠাতে যেমন ওপর থেকে টানার পাশাপাশি নিচ থেকেও ঠেলতে হয়, তেমনি মানবজীবনের উন্নয়নের জন্যও দুটি উপায় অবলম্বন করতে হয়। এর একটি হলো শিক্ষা, যেটিকে প্রাবন্ধিক ওপর থেকে টানার সঙ্গে তুলনা করেছেন; অপরটি হলো সুশৃঙ্খল সমাজব্যবস্থার। এটাকে লেখক নিচে থেকে ঠেলা অর্থাৎ মানব উন্নয়নের অনুকূল পরিবেশ হিসেবে সুশৃঙ্খল সমাজব্যবস্থাকে নির্দেশ করেছেন।

উত্তর

উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষার প্রয়োজনের দিকটি ফুটে উঠেছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখক বলেছেন, শিক্ষার দুটি দিক রয়েছে। একটি প্রয়োজনের অন্যটি অপ্রয়োজনের। উভয়ের তুল্য-মূল্য আছে। একটি ভিন্ন অন্যটির পরিপুষ্টি সম্ভব নয়। কখনো কখনো শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিই মানুষের আত্মবিকাশের পথকে সুগম করে। শিক্ষার প্রয়োজনীয় দিকটি হলো মানুষের ক্ষুৎপিপাসার বিষয়টিকে মানবিক করে তোলা। শিক্ষা মানুষের জীবিকা তথা খাদ্যবস্ত্রের সংস্থানের সহায়ক হিসেবেও প্রয়োজন। কিন্তু শিক্ষার প্রয়োজনের দিকটা মানবজীবনে ইতিবাচক ফল বয়ে আনে না। উদ্দীপকের কর্মকর্তা শিক্ষিত কিন্তু অসদ্চরিত্রের মানুষ। তার জীবনে শিক্ষা সোনা ফলাতে পারেনি। তিনি মনুষ্যত্ব বিসর্জন দিয়েছেন। মানবিক ও সদাচরণ ভুলে গেছেন। সরকারি অফিসে কয়েক দিন চাকরি করেই ঘুষ কেলেজ্কারিতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তার জৈবিক চাহিদা প্রবল। তিনি লোভাতুর একজন কর্মকর্তা। তিনি শপথ করেছিলেন, সৎ পথে চলবেন, অন্যায় করবেন না, দুর্নীতি করবেন না। কিন্তু তিনি তা ভুলে গেছেন। এটাই তার শিক্ষার প্রয়োজনের দিক। তাই বলা যায়, উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে আলোচ্য প্রবন্ধের প্রয়োজনীয় দিকটি যথার্থভাবেই ফুটে উঠেছে।

উত্তর

"উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি অনুপস্থিত।"- 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ। বিশিষ্ট প্রাবন্ধিক মোতাহের হোসেন চৌধুরী শিক্ষার মাধ্যমে মানুষের অভাব পূরণের কথা বলেছেন। এক্ষেত্রে মানুষকে তিনি দুটি উপায় গ্রহণ করার পরামর্শ দিয়েছেন। প্রথমত, মানুষের জীবনসত্তাকে টিকিয়ে রাখার জন্য অন্নবস্ত্রের ব্যবস্থা করা। দ্বিতীয়ত, মনুষ্যত্বের লালন করে অন্তরাত্মার সমৃদ্ধি সাধন করা। উদ্দীপকের কর্মকর্তা শিক্ষিত হয়েও মনুষ্যত্ব অর্জন করতে পারেননি। তিনি শিক্ষা জীবনে যে শপথ নিয়েছিলেন তা তিনি রক্ষা করতে পারেননি। তার জীবনে শিক্ষা গ্রহণ সুফল হয়নি। তিনি লোভী ও দুর্নীতিপরায়ণ। তিনি জৈবিক তথা অন্নবস্ত্রের চাহিদাকে মূল্যায়ন করেছেন। শিক্ষা গ্রহণের ফলে তার নৈতিক চরিত্রের উন্নয়ন হয়নি। তার বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটেনি। এ কারণে তার মাঝে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি পরিলক্ষিত হয়নি। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখক বলেছেন, মানব-উন্নয়নের ক্ষেত্রে জৈবিক চাহিদা একটা বড়ো বাধা। এই শ্রেণির মানুষ বেশি লোভী হয়। শিক্ষার মাধ্যমে তারা মনুষ্যত্ব অর্জন করতে পারে না। আত্মিক মৃত্যুর সাথে সাথে এ ধরনের লোকের কাছে নৈতিকতা ও মূল্যবোধ অর্থহীন হয়ে যায়। উপলব্ধির জগতে তারা যেন দেউলিয়া। শত প্রাপ্তিতেও এরা প্রশান্তির ছোঁয়া খুঁজে পায় না। জীবন তাদের তপ্ত মরুর মতো হাহাকার ধ্বনিতে ভরে যায়। উদ্দীপকের কর্মকর্তা তেমনি একটি চরিত্র। তাই যথার্থই বলা যায়, উদ্দীপকের কর্মকর্তার চরিত্রে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি অনুপস্থিত।
SSCবাংলা ১ম পত্রশিক্ষা ও মনুষ্যত্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহমত ও কিসমত একসাথে বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে উচ্চপদে চাকরি নেয়। রহমত কয়েক বছরের মধ্যেই প্রচুর সম্পদের মালিক হয়ে যায়। কিন্তু কিসমত সচ্ছল জীবনযাপন করলেও অর্থ-বিত্তের পেছনে ছোটেন না, বরং তার সঞ্চয় থেকে গ্রামে দরিদ্র-অসহায় মানুষের জন্য কুটিরশিল্প তৈরির সংস্থা গড়ে তোলেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

ক
অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?
খ
শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?
গ
উদ্দীপকের রহমতের চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকের কিসমতের কাজে প্রবন্ধের শিক্ষণীয় দিকটির প্রতিফলন ঘটেছে।”- যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?

শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?

অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১ জুলাই, ২০১৬ ঢাকার গুলশানের হলি আর্টিজেন বেকারি এন্ড রেস্টুরেন্টে একদল শিক্ষিত বিপথগামী যুবক নৃশংস হামলা চালিয়ে দেশি-বিদেশিসহ ২২ জন মানুষকে নির্মমভাবে হত্যা করে। এটি এ দেশের ইতিহাসে একটি জঘন্যতম হত্যার ঘটনা।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

ক
মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?
খ
মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত যুবকদের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত শিক্ষার কোন দিকটি অনুপস্থিত? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকে উল্লিখিত ঘটনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশার বিপরীত।"- বিষয়টি মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?

মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সৌন্দর্য ও প্রেমের স্পর্শে মানুষের জীবন সার্থক হয়ে ওঠে। সূক্ষ্মবুদ্ধি, উদারহৃদয়, গভীরচিত্ত ব্যক্তির কাছে জীবনে টিকে থাকার চেয়ে বড়ো বিষয় জীবনের বিকাশ, এ সত্যটি যারা উপলব্ধি করেন তারাই জীবনে সার্থক। খেয়ে-পরে তো পশুপাখিও বেঁচে থাকে, তার মতো জীবন তো মানুষের হতে পারে না। এক্ষেত্রে মানুষের সাথে পশুর প্রভেদ হয় মনুষ্যত্বে, যা অর্জন করতে তাকে সহায়তা করে শিক্ষা। শিক্ষার আসল উদ্দেশ্য অর্থাৎ আত্মিক মুক্তির পথটি প্রসারিত হলে নিষ্ঠুর জবরদস্তিপ্রিয় স্বার্থপর মানুষের স্থলে দেখা দেবে বিকশিত বিবেকবান পরিপূর্ণ মানুষ।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026

ক
জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?
খ
মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?
গ
উদ্দীপকটি কীভাবে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সাথে সংগতিপূর্ণ? আলোচনা করো।
ঘ
মানবমুক্তির জন্য শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির গুরুত্ব উদ্দীপক ও প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের কিসমতের কাজে প্রবন্ধের শিক্ষণীয় দিকটির প্রতিফলন ঘটেছে।”- যুক্তি দাও।উদ্দীপকের রহমতের চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?"উদ্দীপকে উল্লিখিত ঘটনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশার বিপরীত।উদ্দীপকে উল্লিখিত যুবকদের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত শিক্ষার কোনমানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?মানবমুক্তির জন্য শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির গুরুত্ব উদ্দীপক ও প্রবন্ধ অবলম্বনে আলউদ্দীপকটি কীভাবে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সাথে সংগতিপূর্ণ? আলোচনা করো।মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।