শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের 'পাখোম' চরিত্র 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিককে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের 'পাখোম' চরিত্র 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের জীবসত্তা অর্থাৎ অর্থ-চিন্তার ফলে লোভী মানুষের আত্মিক মৃত্যু ঘটার দিকটিকে স্মরণ করিয়ে দেয়। শিক্ষার আসল উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন করা। শিক্ষা মানুষকে অর্থচিন্তার নিগড় থেকে মুক্তি দিয়ে জীবনকে উপলব্ধি করতে শেখায়। কিন্তু সমাজের বেশিরভাগ মানুষ অর্থচিন্তার নিগড়ে মগ্ন থাকে। তাদের ভিতরে লোভী সত্তার জাগরণ ঘটে। তাদের অন্তরে বাহিরে ধ্বনিত হতে থাকে চাই, চাই, আরও চাই। এই লোভী মানুষের আত্মিক মৃত্যু ঘটার ফলে তাদের অনুভূতি ফতুর হয়ে পড়ে। উদ্দীপকের 'পাখোম' নামক ব্যক্তিটির কাছে সুযোগ এসেছে যে, সে সারাদিন দৌড়ে যতটুকু জমি লাভ করতে পারবে ততটুকু তার হয়ে যাবে। সে অধিক লোভের আশায় জীবনকে বিপন্ন করে সন্ধ্যা অবধি দৌড়াতে থাকে। জমির প্রতি তার লোভের এই মানসিকতার কারণে নিজের মৃত্যু নিজেই রচনা করে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক ঠিক তেমনটিই দেখিয়েছেন যে, জীবসত্তার ঘরে থেকে অর্থচিন্তায় সর্বদা ব্যস্ত থাকলে মানুষ তার লোভী সত্তাকে সংবরণ করতে পারে না। ফলে তার আত্মার মৃত্যু ঘটে। তাই বলা যায় যে, উদ্দীপকের পাখোমের করুণ পরিণতি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে দেখানো লোভের ফলে মানুষের আত্মিক মৃত্যুর ঘটনাটিকে স্মরণ করিয়ে দেয়।

SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল

উদ্দীপকের 'পাখোম' চরিত্র 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিককে স…

উদ্দীপক

একবার পাখোম নামক এক ব্যক্তিকে এটা সুযোগ দেওয়া হলো, সন্ধ্যার আগে যে সীমানাটুকু সে ঘুরে আসতে পারবে, সেই পুরো জমিটাই তার হবে। শর্তানুসারে সে দৌড়াতে শুরু করল। যখন প্রায় সন্ধ্যা তখন সে দেখে, যে জায়গা থেকে সে রওয়ানা দিয়েছিল তার ধারে কাছেও সে আসতে পারেনি। বরং প্রচন্ড তেষ্টা আর ক্লান্তি নিয়েই তার মৃত্যু হয়।

Jessore · 2023

উত্তর

শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি করা।

উত্তর

'লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।'- কারণ দুটি বিষয় পরস্পরবিরোধী। 'লেফাফাদুরস্তি' হলো বাইরের দিক থেকে ত্রুটিহীন কিন্তু ভেতরে প্রতারণা। লেফাফাদুরস্তির মাধ্যমে মানুষ কেবল বাহ্যিক বিষয় সম্পর্কে কিছু ধারণা পেতে পারে, মনুষ্যলোকের সন্ধান পায় না। আর শিক্ষার আসল কাজ হলো মূল্যবোধ সৃষ্টি করা, জ্ঞান পরিবেশন করা নয়। শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব লাভ করে মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। শিক্ষা মানুষকে মুক্তির সন্ধান দেয়।

উত্তর

উদ্দীপকের 'পাখোম' চরিত্র 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের জীবসত্তা অর্থাৎ অর্থ-চিন্তার ফলে লোভী মানুষের আত্মিক মৃত্যু ঘটার দিকটিকে স্মরণ করিয়ে দেয়। শিক্ষার আসল উদ্দেশ্য মনুষ্যত্ব অর্জন করা। শিক্ষা মানুষকে অর্থচিন্তার নিগড় থেকে মুক্তি দিয়ে জীবনকে উপলব্ধি করতে শেখায়। কিন্তু সমাজের বেশিরভাগ মানুষ অর্থচিন্তার নিগড়ে মগ্ন থাকে। তাদের ভিতরে লোভী সত্তার জাগরণ ঘটে। তাদের অন্তরে বাহিরে ধ্বনিত হতে থাকে চাই, চাই, আরও চাই। এই লোভী মানুষের আত্মিক মৃত্যু ঘটার ফলে তাদের অনুভূতি ফতুর হয়ে পড়ে। উদ্দীপকের 'পাখোম' নামক ব্যক্তিটির কাছে সুযোগ এসেছে যে, সে সারাদিন দৌড়ে যতটুকু জমি লাভ করতে পারবে ততটুকু তার হয়ে যাবে। সে অধিক লোভের আশায় জীবনকে বিপন্ন করে সন্ধ্যা অবধি দৌড়াতে থাকে। জমির প্রতি তার লোভের এই মানসিকতার কারণে নিজের মৃত্যু নিজেই রচনা করে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক ঠিক তেমনটিই দেখিয়েছেন যে, জীবসত্তার ঘরে থেকে অর্থচিন্তায় সর্বদা ব্যস্ত থাকলে মানুষ তার লোভী সত্তাকে সংবরণ করতে পারে না। ফলে তার আত্মার মৃত্যু ঘটে। তাই বলা যায় যে, উদ্দীপকের পাখোমের করুণ পরিণতি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে দেখানো লোভের ফলে মানুষের আত্মিক মৃত্যুর ঘটনাটিকে স্মরণ করিয়ে দেয়।

উত্তর

"পাখোমের মতো লোকদের মানসিকতা পরিবর্তনই 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের মূল উদ্দেশ্য।" মন্তব্যটি যথার্থ। শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে শিক্ষার দুটি দিকের কথা উল্লেখ করা হয়েছে। যার মধ্যে অপ্রয়োজনের দিককেই শ্রেষ্ঠ দিক হিসেবে বিবেচনা করা হয়েছে। কারণ শিক্ষার এ দিকটিই মানুষকে মনুষ্যত্বলোকের দিকে ধাবিত করে। মনুষ্যত্বই মানুষের প্রকৃত উন্নতির ধারক। উদ্দীপকের পাখোম তার জীবনে শিক্ষার প্রয়োজনীয় দিককে বেশি গুরুত্ব প্রদান করেছেন। তিনি অন্নবস্ত্রের সমস্যা সমাধানের পাশাপাশি বিলাসী জীবনে মুগ্ধ হয়ে শিক্ষার অপ্রয়োজনীয় দিককে গুরুত্বহীন মনে করেন। ফলে তিনি মনুষ্যত্ববোধ বিবর্জিত হয়ে পড়েন এবং অর্থসম্পদকে সুখের উৎস বলে মনে করেন। উদ্দীপকের পাখোমের মানসিকতার পরিবর্তনে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের শিক্ষা সহায়ক ভূমিকা পালন করবে। পাখোমকে এ কথা মনে রাখতে হবে যে, শিক্ষার অপ্রয়োজনীয় দিকই হলো শ্রেষ্ঠ দিক। তাই অর্থচিন্তার দিকে নিজেকে কেবল ধাবিত না করে মনুষ্যত্বের বিকাশ ঘটানো উচিত। কেননা, মানবসত্তার বিকাশ ঘটলে অন্নবস্ত্রের সমাধান হয়। তাছাড়া অর্থসম্পদ মানুষকে কখনো প্রকৃত সুখ দিতে পারে না। এ বিষয়গুলো প্রবন্ধে উপজীব্য হয়ে উঠেছে বিধায় বলা যায়, উদ্দীপকের পাখোমের মতো লোকদের মানসিকতা পরিবর্তনই 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের মূল উদ্দেশ্য।
SSCবাংলা ১ম পত্রশিক্ষা ও মনুষ্যত্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহমত ও কিসমত একসাথে বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে উচ্চপদে চাকরি নেয়। রহমত কয়েক বছরের মধ্যেই প্রচুর সম্পদের মালিক হয়ে যায়। কিন্তু কিসমত সচ্ছল জীবনযাপন করলেও অর্থ-বিত্তের পেছনে ছোটেন না, বরং তার সঞ্চয় থেকে গ্রামে দরিদ্র-অসহায় মানুষের জন্য কুটিরশিল্প তৈরির সংস্থা গড়ে তোলেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

ক
অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?
খ
শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?
গ
উদ্দীপকের রহমতের চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকের কিসমতের কাজে প্রবন্ধের শিক্ষণীয় দিকটির প্রতিফলন ঘটেছে।”- যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?

শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?

অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১ জুলাই, ২০১৬ ঢাকার গুলশানের হলি আর্টিজেন বেকারি এন্ড রেস্টুরেন্টে একদল শিক্ষিত বিপথগামী যুবক নৃশংস হামলা চালিয়ে দেশি-বিদেশিসহ ২২ জন মানুষকে নির্মমভাবে হত্যা করে। এটি এ দেশের ইতিহাসে একটি জঘন্যতম হত্যার ঘটনা।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

ক
মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?
খ
মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত যুবকদের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত শিক্ষার কোন দিকটি অনুপস্থিত? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকে উল্লিখিত ঘটনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশার বিপরীত।"- বিষয়টি মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?

মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সৌন্দর্য ও প্রেমের স্পর্শে মানুষের জীবন সার্থক হয়ে ওঠে। সূক্ষ্মবুদ্ধি, উদারহৃদয়, গভীরচিত্ত ব্যক্তির কাছে জীবনে টিকে থাকার চেয়ে বড়ো বিষয় জীবনের বিকাশ, এ সত্যটি যারা উপলব্ধি করেন তারাই জীবনে সার্থক। খেয়ে-পরে তো পশুপাখিও বেঁচে থাকে, তার মতো জীবন তো মানুষের হতে পারে না। এক্ষেত্রে মানুষের সাথে পশুর প্রভেদ হয় মনুষ্যত্বে, যা অর্জন করতে তাকে সহায়তা করে শিক্ষা। শিক্ষার আসল উদ্দেশ্য অর্থাৎ আত্মিক মুক্তির পথটি প্রসারিত হলে নিষ্ঠুর জবরদস্তিপ্রিয় স্বার্থপর মানুষের স্থলে দেখা দেবে বিকশিত বিবেকবান পরিপূর্ণ মানুষ।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026

ক
জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?
খ
মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?
গ
উদ্দীপকটি কীভাবে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সাথে সংগতিপূর্ণ? আলোচনা করো।
ঘ
মানবমুক্তির জন্য শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির গুরুত্ব উদ্দীপক ও প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের কিসমতের কাজে প্রবন্ধের শিক্ষণীয় দিকটির প্রতিফলন ঘটেছে।”- যুক্তি দাও।উদ্দীপকের রহমতের চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?"উদ্দীপকে উল্লিখিত ঘটনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশার বিপরীত।উদ্দীপকে উল্লিখিত যুবকদের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত শিক্ষার কোনমানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?মানবমুক্তির জন্য শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির গুরুত্ব উদ্দীপক ও প্রবন্ধ অবলম্বনে আলউদ্দীপকটি কীভাবে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সাথে সংগতিপূর্ণ? আলোচনা করো।মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।