“উদ্দীপকের রহিম মিয়ার কার্যক্রমে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটাই প্রতিফলিত হয়েছে”- 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: “উদ্দীপকের রহিম মিয়ার কার্যক্রমে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটাই প্রতিফলিত হয়েছে”- মন্তব্যটি যথার্থ। কারণ রহিম মিয়ার কার্যক্রম একজন মনুষ্যত্ববোধ সম্পন্ন মানুষের কার্যক্রমকে নির্দেশ করে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষা কীভাবে মানবজীবনের ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে সহায়তা করে সেটি তুলে ধরেছেন। এক্ষেত্রে তিনি শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে অধিক গুরুত্বপূর্ণ মনে করেন। তাঁর মতে শিক্ষার উক্ত দিকটি মানুষকে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। কেননা উক্ত বোধটির ফলে মানুষ সকল লোভ-লালসা পরিহার করে মনুষ্যত্ববোধে জাগ্রত হতে পারে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে শিক্ষার দুটি দিকের কথা বলা হয়েছে। এগুলোর মধ্যে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। মানুষ শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি আত্বস্থ করলে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারে। জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে উন্নীত হতে পারে। মানবসত্তায় উন্নীত হলে মানুষ অন্নবস্ত্রের আকাঙ্ক্ষা থেকে মুক্তি লাভ করে। উদ্দীপকে রহিম মিয়ার কার্যক্রমে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিই প্রতিফলিত হয়েছে। কারণ তিনি অর্থ-সম্পদের লোভ না করে ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন এবং আশা করেন ছেলে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। আলোচ্য প্রবন্ধে শিক্ষার দুটি দিকের মধ্যে অপ্রয়োজনীয় দিকটিকেই গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ এটি মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটায়। উদ্দীপকের রহিম মিয়া একজন নির্লোভ মানবিক মানুষ। তিনি চান তার সন্তান একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠুক। তাই তিনি ছেলেকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান এবং মনে করেন ছেলে পড়া শেষ করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করবে। তাই আমরা বলতে পারি যে, উদ্দীপকের রহিম মিয়ার নির্লোভ মানসিকতা ও মানবিক বোধের মধ্য দিয়ে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিই প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
“উদ্দীপকের রহিম মিয়ার কার্যক্রমে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটাই প্রতিফলি…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর