উদ্দীপকে গনি মিয়ার মাঝে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের গনি মিয়ার মাঝে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বিবৃত অর্থচিন্তায় তাড়িত মানুষের পক্ষে প্রকৃত মনুষ্যত্ব অর্জন করতে না পারার বিষয়টি প্রকাশ পেয়েছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানবজীবনকে সার্থক করে তোলার জন্য একই সঙ্গে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি ও শিক্ষাগ্রহণের প্রতি গুরুত্বারোপ করেছেন। তিনি মনে করেন, অন্নবস্ত্রের চিন্তায় মগ্ন থাকলে মানুষ কখনো মনুষ্যত্বের ধারক ও বাহক হতে পারে না। কেননা এটি মানুষকে সর্বদা অন্যায়ের দিকে ধাবিত করে। ফলে মানুষ এক সময় হয়ে পড়ে মনুষ্যত্বহীন। উদ্দীপকের গনি মিয়া শিক্ষার সুফল লাভ করতে পারেননি যার জন্য তিনি মনুষ্যত্বলোকেও পৌঁছাতে পারেননি। তিনি ছেলেকে উচ্চশিক্ষা গ্রহণ থেকে বিরত রেখে ব্যাবসার কাজে নিয়োজিত করেন। তিনি মূলত 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বিবৃত জীবসত্তাকেই অতিরিক্ত প্রাধান্য দিয়েছেন। তার মানসিকতায় প্রবন্ধের জীবসত্তার প্রতি মোহ ও লোভ দেখা দিয়েছে কিন্তু মানবসত্তা থেকে তিনি বঞ্চিত হয়েছেন। এর ফলে প্রকারান্তরে তিনি মনুষ্যত্ববিবর্জিত হয়ে পড়েছেন। অথচ মনুষ্যত্ব অর্জিত না হলে মানুষের যথার্থ মুক্তি ঘটে না। যথার্থ শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের স্বাদ পেলে মানুষের অন্নবস্ত্র সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। আর মানুষ যদি সারাক্ষণ অর্থচিন্তায় মগ্ন থাকে তাহলে তার মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হয়ে যায়, যা গনি মিয়ার মধ্যে প্রতিফলিত হয়েছে।
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
উদ্দীপকে গনি মিয়ার মাঝে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের যে দিকটি প্র…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর