মানব মুক্তির প্রয়োজন কেন?
উত্তর: আত্মার অমৃত উপলব্ধি করার জন্য মানব মুক্তির প্রয়োজন। জীবসত্তার প্রয়োজনে অন্ন-বস্ত্রের চিন্তা থেকে মানুষ অর্থসাধনা করে। কিন্তু অর্থসাধনাই জীবনসাধনা নয়। শিক্ষার মাধ্যমে চিন্তা, বুদ্ধি ও আত্মপ্রকাশের স্বাধীনতা অর্জন করে আপন সত্তার অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করতে হলে মানুষের তাই মুক্তির প্রয়োজন। কারণ অন্ন-বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। তাই মানুষের মনুষ্যত্বের জন্য মানবমুক্তির প্রয়োজনীয়তা অপরিহার্য।
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
মানব মুক্তির প্রয়োজন কেন?
উত্তর