উদ্দীপকে ইমনের মানসিকতায় শিক্ষা ও মনুষ্যত্বের যে দিকটি প্রকাশিত হয়েছে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের ইমনের মানসিকতায় 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের জীবসত্তার দিকটি প্রকাশিত হয়েছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করে জীবসত্তাকে সেই ঘরের নিচের তলা এবং মানবসত্তাকে উপরের তলা হিসেবে আখ্যায়িত করেছেন। জীবসত্তার এ দিকটি মানুষকে সর্বদা অন্যায় কাজে লিপ্ত করতে প্ররোচিত করে। মানবজীবনের যাবতীয় লোভ-লালসা, অর্থসাধনা এর মাধ্যমেই গড়ে ওঠে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তা হলো সেই ঘরের নিচতলা আর মনুষ্যত্ব হলো উপরতলা। উদ্দীপকের ইমন উচ্চশিক্ষিত এবং পেশাগত জীবনে বড় ব্যবসায়ী। অনেক অর্থবিত্ত থাকা সত্ত্বেও সে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামের অসহায় মানুষদের সাহায্যের পরিবর্তে নামমাত্র মূল্যে তাদের জমি কিনে নেয়। প্রবন্ধ অনুসারে এটি প্রকৃত শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য নয়। আলোচ্য প্রবন্ধে মানুষের কেবল অন্ন, বস্ত্র ও অর্থচিন্তার যে বিষয়টি তথা জীবসত্তার কথা বলা হয়েছে উদ্দীপকের ইমনের মধ্যে সেটি প্রকাশিত।
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
উদ্দীপকে ইমনের মানসিকতায় শিক্ষা ও মনুষ্যত্বের যে দিকটি প্রকাশিত হয়ে…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর