উদ্দীপকের সাকিবের মধ্যে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি প্রকাশ পেয়েছে- 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সাকিবের মধ্যে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি প্রকাশ পেয়েছে- 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ। কেননা উক্ত প্রবন্ধে শিক্ষার অপ্রয়োজনীয় দিক বলতে মানুষের মনুষ্যত্ববোধ সম্পন্ন হওয়াকে বোঝানো হয়েছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক তুলে ধরেছেন শিক্ষা কীভাবে একজন মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রে সহায়তা করে। এক্ষেত্রে তিনি শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে বেশি তাৎপর্যপূর্ণ মনে করেন। তাঁর মতে শিক্ষার উক্ত দিকটি মানুষকে অযাচিত অর্থসাধনা থেকে বিরত রাখে কেননা এর ফলে মানুষ অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারে। উদ্দীপকে শিক্ষার প্রকৃত ও অপ্রকৃত দিক ব্যাখ্যা করা হয়েছে। ইমন ও সাকিবের কাজের মধ্যে এ দুটি দিকের আলাদা আলাদা প্রতিফলন লক্ষ করা যায়। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে এ দুজনের মধ্যে সাকিব শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি ধারণ করেছে। সেখানে আত্মার মুক্তি ও মানবতার কল্যাণের চিন্তা বিদ্যমান। আর শিক্ষার প্রয়োজনীয় দিকটি হচ্ছে জীব সত্তারূপী মানুষের অন্ন-বস্ত্রের দাবি মেটানো। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের দুটি সত্তার কথা বলেছেন- জীবসত্তা এবং মানবসত্তা বা মনুষ্যত্ব। মানুষকে মনুষ্যত্বের অধিকারী হওয়ার বিষয়টির সঙ্গে উদ্দীপকের সাকিবের কর্মকাণ্ড সাদৃশ্যপূর্ণ। সে উচ্চশিক্ষা গ্রহণ করে সবার মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষকতার মতো আদর্শ পেশা বেছে নিয়েছে। মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলাই তার উদ্দেশ্য। মানব কল্যাণে আত্মনিয়োগের ক্ষেত্রে সে একাগ্রচিত্ত। সেই কারণে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ছাত্রদের নিয়ে ত্রাণ সামগ্রী সংগ্রহ করে তাদের সাহায্যে এগিয়ে গেছে। নিজে মনুষ্যত্বের অধিকারী হয়ে অন্যদেরও উৎসাহিত করেছে মানব সেবামূলক কর্ম কাণ্ডের মাধ্যমে। এসব দিক বিবেচনায় দেখা যায়, সাকিবের কাজে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি উপস্থিত। সুতরাং 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
উদ্দীপকের সাকিবের মধ্যে শিক্ষার অপ্রয়োজনীয় দিকটি প্রকাশ পেয়েছে- 'শি…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর