উদ্দীপকের সিফাত 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ লেখকের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব হয়ে উঠতে পেরেছে কি? যৌক্তিক মতামত দাও।
উত্তর: না, উদ্দীপকের সিফাত 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেনি। এর কারণ সিফাত মনুষ্যত্ববোধে উন্নীত হতে পারেনি। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক জীবসত্তা বলতে মানবজীবনের বিশৃঙ্খল দিকটিকেই বুঝিয়েছেন। তিনি মনে করেন জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে পৌঁছানোর মই হলো শিক্ষা। আর মানুষ যখন অর্থচিন্তার নিগড়ে বন্দি হয়ে থাকে তখন সে মানব সত্তায় উত্তীর্ণ হতে পারে না। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখক শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের বিকাশ ঘটানোর আহ্বান জানান। লেখক মনে করেন প্রকৃত শিক্ষা জীবনে সোনা ফলাতে পারে এবং মানুষের মূল্যবোধকে জাগ্রত করতে পারে। এ প্রবন্ধে লেখক শিক্ষার অপ্রযোজনীয় দিকটির ওপর জোর দিয়েছেন। কারণ তিনি মনে করেন অন্ন-বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়। উদ্দীপকে সিফাতের চিন্তা-চেতনা ও কর্মকাণ্ডে লেখকের প্রত্যাশার বৈপরীত্য লক্ষ করা যায়। কারণ সিফাত অর্থচিন্তায় বিভোর। আর এ জন্যই সে খারাপ পন্থা অবলম্বন করে। ঘুস নিতে গিয়ে ধরা পড়লে তার জীবনে বিপর্যয় নেমে আসে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধানুসারে বলা যায়, শিক্ষা মানুষের তৈরি করে এবং মানুষকে মুক্তির স্বাদ অনুভব করতে সাহা উদ্দীপকের সিফাতের মধ্যে মূল্যবোধের প্রকাশ ঘটেনি। তা আলোচ্য প্রবন্ধ লেখকের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব হয়ে উঠতে পারো
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
উদ্দীপকের সিফাত 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধ লেখকের কাঙ্ক্ষিত ব্যক্…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর