'মানব উন্নয়নে নিচের থেকে ঠেলা' বলতে মোতাহের হোসেন চৌধুরী কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: লেখক 'নিচের থেকে ঠেলা' বলতে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থাকে বুঝিয়েছেন। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক দুটি সত্তার কথা বলেছেন- একটি জীবসত্তা, অন্যটি মানবসত্তা বা মনুষ্যত্ব। শিক্ষার মাধ্যমে এই মনুষ্যত্ব অর্জিত হয়। কোনো ভারী জিনিসকে উপরে তুলতে চাইলে সেটাকে নিচ থেকে ঠেলতে হয়, আবার উপর থেকে টানতে হয়। মানব উন্নয়নের ব্যাপারে শিক্ষার সেই উপর থেকে টানা আর সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা নিচে থেকে ঠেলা। নিচের ঠেলা ছাড়াও জিনিস উপরে উঠানো যায়, তবে তা অধিক কষ্টসাধ্য।
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
'মানব উন্নয়নে নিচের থেকে ঠেলা' বলতে মোতাহের হোসেন চৌধুরী কী বোঝাতে চেয়েছেন?
উত্তর