শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের নয়নের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের নয়নের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের জীবসত্তা বা ক্ষুৎপিপাসাকে প্রাধান্য দেওয়ার দিকটি প্রতিফলিত হয়েছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানবজীবনে জীবসত্তার দিককে গুরুত্ব দেওয়ার নেতিবাচক দিক তথা, পরিণতি তুলে ধরেছেন। তিনি মনে করেন, মানুষ যখন অর্থচিন্তাকে প্রাধান্য দেয় তখন সে শিক্ষিত হয়েও অন্যায় কাজে লিপ্ত হয়। ফলে একসময় সে হয়ে পড়ে মনুষ্যত্বহীন। এভাবেই জীবসত্তার অনুসরণ মানুষকে অমানুষ করে ফেলে। উদ্দীপকের নয়নের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের প্রয়োজনের দিক তথা জীবসত্তার দিকটি প্রতিফলিত হয়েছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক দুটি সত্তার কথা বলেছেন- একটি জীবসত্তা, অন্যটি মানবসত্তা। তাঁর মতে, মানুষ জীবসত্তাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী। জীবসত্তাকে টিকিয়ে রাখতে অর্থের প্রয়োজন বলে অর্থচিন্তা মানুষকে সারাক্ষণ ব্যস্ত রাখে। উদ্দীপকের নয়নের মধ্যেও এ ধরনের বৈশিষ্ট্য লক্ষ করা যায়। নয়ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে চাকরি করে। প্রচুর অর্থ উপার্জন করাকেই সে সমাজের উচ্চাসনে অবস্থানের পথ বলে মনে করে। তার কাছে শিক্ষার মূল উদ্দেশ্য অর্থ উপার্জন, আত্মোন্নতি এবং সমাজে অর্থের প্রতিযোগিতায় টিকে থাকা। অর্থাৎ এককথায় জীব সত্তার প্রয়োজন মেটাতে নয়ন অর্থের আকাঙ্ক্ষায় লোভী হয়ে উঠেছে। এই বিষয়টি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধেও লেখক তুলে ধরেছেন। তাঁর মতে জীবসত্তার তাগিদে মানুষ অর্থচিন্তার নিগড়ে বন্দি হয়ে পড়ে। উদ্দীপকের নয়নও তাই হয়েছে। এভাবে উদ্দীপকের নয়নের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব'' প্রবন্ধের জীবসত্তার দিকটি প্রতিফলিত হয়েছে।

SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল

উদ্দীপকের নয়নের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি প্রত…

উদ্দীপক

নয়ন ও অয়ন দুই ভাই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে কর্মজীবনে প্রবেশ করে। নয়ন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদের চাকরি পায়, অপরদিকে অয়ন মফস্বলের একটি বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি পায়। নয়ন মনে করে শিক্ষা-দীক্ষা লাভ করে প্রচুর অর্থ উপার্জন না করতে পারলে পরিবার তথা সমাজে মাথা উঁচু করে অবস্থান করা যায় না। অন্যদিকে অয়নের মতে, শিক্ষা-দীক্ষা লাভকরে নিজের জ্ঞানশক্তিকে সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দিতে পারার মধ্যেই রয়েছে নিজেকে প্রতিষ্ঠিত করার বীজমন্ত্র। অয়নের লক্ষ্য, নিজের উপার্জিত অর্থ দিয়ে তার নিজ গ্রামে একটি দাতব্য চিকিৎসালয় গড়ে তোলা, সেখানে দুঃস্থ মানুষেরা চিকিৎসা সেবা সহজেই স্বল্প-মূল্যে গ্রহণ করতে পারবে। আত্মিক সুখের বিকাশ লাভই তার জ্ঞানার্জনের পথকে এগিয়ে নিয়ে যাবে বলে অয়নের দঢ় বিশ্বাস।

Dhaka · 2022

উত্তর

'লেফাফাদুরস্তি' শব্দের অর্থ বাইরের দিক থেকে ত্রুটি হীনতা কিন্তু ভিতরে প্রতারণা।

উত্তর

শিক্ষার অপ্রয়োজনের দিকই শ্রেষ্ঠ দিক। কারণ এই দিক মানুষের মনকে বিকশিত করে, মনুষ্যত্ব অর্জনে সহায়তা করে। শিক্ষার দুটি দিক- একটি প্রয়োজনের, অন্যটি অপ্রয়োজনের। দ্বিতীয় দিকটি মানুষের মনের দুয়ার উন্মোচিত করে তাকে শেখায় কীভাবে জীবনকে উপভোগ করতে হয়। শুধু তাই নয়, এর মাধ্যমেই মানুষ অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করতে পারে। তার সুপ্ত মন শিক্ষার স্পর্শ পেয়ে অন্য দশজন সাধারণ ব্যক্তি থেকে পৃথক হয়ে ওঠে। এসব কারণে শিক্ষার অপ্রয়োজনের দিকটিই শ্রেষ্ঠ।'

উত্তর

উদ্দীপকের নয়নের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের জীবসত্তা বা ক্ষুৎপিপাসাকে প্রাধান্য দেওয়ার দিকটি প্রতিফলিত হয়েছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানবজীবনে জীবসত্তার দিককে গুরুত্ব দেওয়ার নেতিবাচক দিক তথা, পরিণতি তুলে ধরেছেন। তিনি মনে করেন, মানুষ যখন অর্থচিন্তাকে প্রাধান্য দেয় তখন সে শিক্ষিত হয়েও অন্যায় কাজে লিপ্ত হয়। ফলে একসময় সে হয়ে পড়ে মনুষ্যত্বহীন। এভাবেই জীবসত্তার অনুসরণ মানুষকে অমানুষ করে ফেলে। উদ্দীপকের নয়নের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের প্রয়োজনের দিক তথা জীবসত্তার দিকটি প্রতিফলিত হয়েছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক দুটি সত্তার কথা বলেছেন- একটি জীবসত্তা, অন্যটি মানবসত্তা। তাঁর মতে, মানুষ জীবসত্তাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী। জীবসত্তাকে টিকিয়ে রাখতে অর্থের প্রয়োজন বলে অর্থচিন্তা মানুষকে সারাক্ষণ ব্যস্ত রাখে। উদ্দীপকের নয়নের মধ্যেও এ ধরনের বৈশিষ্ট্য লক্ষ করা যায়। নয়ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে উচ্চ পদে চাকরি করে। প্রচুর অর্থ উপার্জন করাকেই সে সমাজের উচ্চাসনে অবস্থানের পথ বলে মনে করে। তার কাছে শিক্ষার মূল উদ্দেশ্য অর্থ উপার্জন, আত্মোন্নতি এবং সমাজে অর্থের প্রতিযোগিতায় টিকে থাকা। অর্থাৎ এককথায় জীব সত্তার প্রয়োজন মেটাতে নয়ন অর্থের আকাঙ্ক্ষায় লোভী হয়ে উঠেছে। এই বিষয়টি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধেও লেখক তুলে ধরেছেন। তাঁর মতে জীবসত্তার তাগিদে মানুষ অর্থচিন্তার নিগড়ে বন্দি হয়ে পড়ে। উদ্দীপকের নয়নও তাই হয়েছে। এভাবে উদ্দীপকের নয়নের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব'' প্রবন্ধের জীবসত্তার দিকটি প্রতিফলিত হয়েছে।

উত্তর

"উদ্দীপকের অয়ন- যেন 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সার্থক প্রতিনিধি।"- মন্তব্যটি যথার্থ। কারণ আলোচ্য প্রবন্ধে লেখক জ্ঞান অর্জন ও অন্তরের মুক্তির মাধ্যমে অয়নের মতো আদর্শ মানুষই আকাঙ্ক্ষা করেছেন। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক প্রকৃত শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন ও অন্তরের মুক্তির মাধ্যমে মানুষ কীভাবে একজন প্রকৃত মানুষে রূপান্তরিত হতে পারে সেই দিকটি তুলে ধরেছেন। তিনি মনে করেন, জীবসত্তা ও মানবসত্তা নামে মানুষের দুটি সত্তা আছে। আর জীবসত্তার প্রয়োজনে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি ও শিক্ষা লাভের মাধ্যমে মানুষ মনুষ্যত্বলোকে প্রবেশ করে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মনুষ্যত্ব অর্জনকে শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত বলে মনে করেছেন। তিনি বলেছেন শিক্ষা মানুষকে মুক্তির ও মনুষ্যত্ব লোকের সন্ধান দেয়। তিনি মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তা হলো সেই ঘরের নিচের তলা আর মানবসত্তা সেই ঘরের উপরের তলা। শিক্ষা মানুষকে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে পৌঁছে দেয়। উদ্দীপকের অয়নের শিক্ষা তাকে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে পৌঁছে দিয়েছে। ফলে সে প্রকৃত শিক্ষার জোরে নিজের জ্ঞানশক্তিকে সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়ার পথে অগ্রসর হয়েছে। তার লক্ষ্য সমাজের কল্যাণ সাধন করা। তাই সে নিজের উপাজিত অর্থ দিয়ে নিজ গ্রামে মানুষের সেবার্থে একটি দাতব্য। চিকিৎসালয় গড়ে তোলার কথা ভেবেছে। তার এই ভাবনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের ভাবনার সঙ্গে একসূত্রে গাঁথা। লেখকও মানবকল্যাণ সাধনের জন্য প্রকৃত শিক্ষিত হওয়ার প্রতি জোর দিয়েছেন। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূল বক্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব গঠন বা মনুষ্যত্ববোধের জাগরণ ঘটানো। মনুষ্যত্ববোধ সৃষ্টি হয়েছে বলেই উদ্দীপকের অয়ন জনস্বার্থে আত্মনিবেদন করতে চেয়েছে। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য সে শিক্ষকতার মতো আদর্শ পেশা গ্রহণ করেছে। সে অয়নের মতো অর্থের নিগড়ে বন্দি হয়ে পড়েনি। এমনকি অর্থের লোভ তাকে মনুষ্যত্বহীন করেও ফেলেনি। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রশিক্ষা ও মনুষ্যত্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহমত ও কিসমত একসাথে বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে উচ্চপদে চাকরি নেয়। রহমত কয়েক বছরের মধ্যেই প্রচুর সম্পদের মালিক হয়ে যায়। কিন্তু কিসমত সচ্ছল জীবনযাপন করলেও অর্থ-বিত্তের পেছনে ছোটেন না, বরং তার সঞ্চয় থেকে গ্রামে দরিদ্র-অসহায় মানুষের জন্য কুটিরশিল্প তৈরির সংস্থা গড়ে তোলেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

ক
অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?
খ
শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?
গ
উদ্দীপকের রহমতের চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকের কিসমতের কাজে প্রবন্ধের শিক্ষণীয় দিকটির প্রতিফলন ঘটেছে।”- যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?

শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?

অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১ জুলাই, ২০১৬ ঢাকার গুলশানের হলি আর্টিজেন বেকারি এন্ড রেস্টুরেন্টে একদল শিক্ষিত বিপথগামী যুবক নৃশংস হামলা চালিয়ে দেশি-বিদেশিসহ ২২ জন মানুষকে নির্মমভাবে হত্যা করে। এটি এ দেশের ইতিহাসে একটি জঘন্যতম হত্যার ঘটনা।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

ক
মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?
খ
মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত যুবকদের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত শিক্ষার কোন দিকটি অনুপস্থিত? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকে উল্লিখিত ঘটনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশার বিপরীত।"- বিষয়টি মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?

মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সৌন্দর্য ও প্রেমের স্পর্শে মানুষের জীবন সার্থক হয়ে ওঠে। সূক্ষ্মবুদ্ধি, উদারহৃদয়, গভীরচিত্ত ব্যক্তির কাছে জীবনে টিকে থাকার চেয়ে বড়ো বিষয় জীবনের বিকাশ, এ সত্যটি যারা উপলব্ধি করেন তারাই জীবনে সার্থক। খেয়ে-পরে তো পশুপাখিও বেঁচে থাকে, তার মতো জীবন তো মানুষের হতে পারে না। এক্ষেত্রে মানুষের সাথে পশুর প্রভেদ হয় মনুষ্যত্বে, যা অর্জন করতে তাকে সহায়তা করে শিক্ষা। শিক্ষার আসল উদ্দেশ্য অর্থাৎ আত্মিক মুক্তির পথটি প্রসারিত হলে নিষ্ঠুর জবরদস্তিপ্রিয় স্বার্থপর মানুষের স্থলে দেখা দেবে বিকশিত বিবেকবান পরিপূর্ণ মানুষ।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026

ক
জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?
খ
মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?
গ
উদ্দীপকটি কীভাবে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সাথে সংগতিপূর্ণ? আলোচনা করো।
ঘ
মানবমুক্তির জন্য শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির গুরুত্ব উদ্দীপক ও প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের কিসমতের কাজে প্রবন্ধের শিক্ষণীয় দিকটির প্রতিফলন ঘটেছে।”- যুক্তি দাও।উদ্দীপকের রহমতের চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?"উদ্দীপকে উল্লিখিত ঘটনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশার বিপরীত।উদ্দীপকে উল্লিখিত যুবকদের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত শিক্ষার কোনমানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?মানবমুক্তির জন্য শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির গুরুত্ব উদ্দীপক ও প্রবন্ধ অবলম্বনে আলউদ্দীপকটি কীভাবে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সাথে সংগতিপূর্ণ? আলোচনা করো।মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।