"উদ্দীপকের অয়ন যেন 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সার্থক প্রতিনিধি।" মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর: "উদ্দীপকের অয়ন- যেন 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সার্থক প্রতিনিধি।"- মন্তব্যটি যথার্থ। কারণ আলোচ্য প্রবন্ধে লেখক জ্ঞান অর্জন ও অন্তরের মুক্তির মাধ্যমে অয়নের মতো আদর্শ মানুষই আকাঙ্ক্ষা করেছেন। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক প্রকৃত শিক্ষা লাভ করে জ্ঞান অর্জন ও অন্তরের মুক্তির মাধ্যমে মানুষ কীভাবে একজন প্রকৃত মানুষে রূপান্তরিত হতে পারে সেই দিকটি তুলে ধরেছেন। তিনি মনে করেন, জীবসত্তা ও মানবসত্তা নামে মানুষের দুটি সত্তা আছে। আর জীবসত্তার প্রয়োজনে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি ও শিক্ষা লাভের মাধ্যমে মানুষ মনুষ্যত্বলোকে প্রবেশ করে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মনুষ্যত্ব অর্জনকে শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত বলে মনে করেছেন। তিনি বলেছেন শিক্ষা মানুষকে মুক্তির ও মনুষ্যত্ব লোকের সন্ধান দেয়। তিনি মানুষের জীবনকে একটি দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। জীবসত্তা হলো সেই ঘরের নিচের তলা আর মানবসত্তা সেই ঘরের উপরের তলা। শিক্ষা মানুষকে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে পৌঁছে দেয়। উদ্দীপকের অয়নের শিক্ষা তাকে জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে পৌঁছে দিয়েছে। ফলে সে প্রকৃত শিক্ষার জোরে নিজের জ্ঞানশক্তিকে সমাজের বিভিন্ন স্তরে পৌঁছে দেওয়ার পথে অগ্রসর হয়েছে। তার লক্ষ্য সমাজের কল্যাণ সাধন করা। তাই সে নিজের উপাজিত অর্থ দিয়ে নিজ গ্রামে মানুষের সেবার্থে একটি দাতব্য। চিকিৎসালয় গড়ে তোলার কথা ভেবেছে। তার এই ভাবনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের ভাবনার সঙ্গে একসূত্রে গাঁথা। লেখকও মানবকল্যাণ সাধনের জন্য প্রকৃত শিক্ষিত হওয়ার প্রতি জোর দিয়েছেন। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূল বক্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব গঠন বা মনুষ্যত্ববোধের জাগরণ ঘটানো। মনুষ্যত্ববোধ সৃষ্টি হয়েছে বলেই উদ্দীপকের অয়ন জনস্বার্থে আত্মনিবেদন করতে চেয়েছে। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য সে শিক্ষকতার মতো আদর্শ পেশা গ্রহণ করেছে। সে অয়নের মতো অর্থের নিগড়ে বন্দি হয়ে পড়েনি। এমনকি অর্থের লোভ তাকে মনুষ্যত্বহীন করেও ফেলেনি। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
"উদ্দীপকের অয়ন যেন 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সার্থক প্রতিনিধি।…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর