'প্রাণিত্বের বাঁধন' থেকে মুক্তি পাওয়া বলতে লেখক কী বুঝিয়েছেন?
উত্তর: 'প্রাণিত্বের বাঁধন' থেকে মুক্তি পাওয়া বলতে লেখক জীবসত্তাকে টিকিয়ে রাখার জন্য জীবনকে অর্থের নিগড়ে বন্দি না করাকে বুঝিয়েছেন। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক জীবসত্তা ও মানবসত্তা এ দুটি সত্তার কথা বলেছেন। একটি থেকে অন্যটিতে যাওয়ার মাধ্যম হচ্ছে শিক্ষা। শিক্ষার মাধ্যমে মূল্যবোধ সৃষ্টি হয়, মনুষ্যত্ব লাভ করা যায়। তথাপি অন্নবস্ত্রের সুব্যবস্থাও প্রয়োজনীয়। অনেক বিষয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। মনুষ্যত্বের দ্বারা মানুষ উন্নত জীবন গড়ে তোলার চেষ্টা করতে পারে। তা না করে যদি জীবসত্তা তথা প্রাণিত্বের বাঁধনে বাঁধা পড়ে তাহলে ব্যক্তি প্রাণিত্বের বাঁধন থেকে মুক্তি পায় না, মনুষ্যত্বের আহ্বান তার মর্মে গিয়ে পৌছে না।
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
'প্রাণিত্বের বাঁধন' থেকে মুক্তি পাওয়া বলতে লেখক কী বুঝিয়েছেন?
উত্তর