উদ্দীপকের দ্বিতীয় দিকটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আংশিক না সামগ্রিক ভাব বহন করে? এ সম্পর্কে তোমার নিজস্ব মত প্রদান কর।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় দিকটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আংশিক ভাব বহন করে। • শিক্ষার মূল উদ্দেশ্য মানুষকে মনুষ্যত্বলোকের সন্ধান দিয়ে পরিপূর্ণ মানুষ করে গড়ে তোলা। শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জিত না হলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না। • 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক দুটি সত্তার কথা বলেছেন- জীবসত্তা ও মানবসত্তা। জীবসত্তা মানুষের মৌলিক চাহিদার সন্ধান দেয়। আর মানবসত্তা মানুষকে ক্ষুধা-তৃষ্ণা নিবারণের আকাঙ্ক্ষা থেকে মুক্তি দিয়ে মনুষ্যত্বলোকের সন্ধান দেয়। প্রবন্ধের এই দুটি বিষয়ের সঙ্গে উদ্দীপকের ধারা দুটি সাদৃশ্যপূর্ণ। এগুলোর প্রথম ধারাটি জীবসত্তা এবং দ্বিতীয় ধারাটি মানবসত্তার প্রতিনিধিত্ব করে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক উভয় সত্তার গুরুত্ব তুলে ধরেছেন। মানবসত্তার বিকাশের জন্য জীবসত্তাকে টিকিয়ে রাখা প্রয়োজন। আবার অর্থের নিগড়ে বন্দি হওয়া থেকেও তিনি বিরত থাকতে বলেছেন। কারণ অর্থসাধনাই জীবন সাধনা নয়। • 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখকের মতে মনুষ্যত্বের স্বাদ পেলে মানুষের পক্ষে অন্ন-বস্ত্রের সমস্যা সমাধান সহজ হয়ে ওঠে। উদ্দীপকের দ্বিতীয় দিকটিতে প্রবন্ধের এই দুটি বিষয়ের মধ্যে একটির প্রতিফলন ঘটেছে। এতে মানুষের জীবসত্তার দিকটি অনুপস্থিত। তাই বলা যায়, দ্বিতীয় দিকটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আংশিক ভাব বহন করে।
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
উদ্দীপকের দ্বিতীয় দিকটি 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আংশিক না সাম…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর