শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জাহিদ সাহেব তার স্ত্রীর প্রস্তাবে রাজি না হওয়ার কারণ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে জাহিদ সাহেব তার স্ত্রীর প্রস্তাবে রাজি না হওয়ার কারণ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে বলা যায়, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারা এবং মূল্যবোধ সৃষ্টি হওয়া। শিক্ষা মানুষের মূল্যবোধ তৈরি করে। যারা শিক্ষার আসল উদ্দেশ্য উপলব্ধি করতে পারে তারা সমাজের জন্য ভালো কাজ করেন। তারা আলোকিত মানুষ। অন্নবস্ত্রের বাইরেও তারা আরও অনেক বিষয়ে চিন্তা করতে পারেন। তারা শিক্ষাকে শুধু অর্থ উপার্জনের হাতিয়ার মনে করেন না। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন। এখানে শিক্ষার প্রয়োজনের দিকের সঙ্গে সঙ্গে অপ্রয়োজনের দিকও তুলে ধরেছেন। তিনি অপ্রয়োজনের দিকটির ওপর গুরুত্ব দিয়েছেন। কারণ এই দিকটিই মানুষকে আনন্দ পেতে শেখায়, মানুষকে সুন্দরভাবে বাঁচতে শেখায়, মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত করে মানুষকে অর্থচিন্তার নিগড় থেকে মুক্তি দেয়, যা উদ্দীপকের জাহিদ সাহেবের মধ্যে প্রতিফলিত হয়েছে। তাই তিনি স্ত্রীর প্রস্তাবে রাজি হননি এবং স্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করতে পেরেছেন। কারণ তিনি প্রকৃত শিক্ষায় শিক্ষিত। তার মধ্যে মূল্যবোধ সৃষ্টি হয়েছে।

SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল

উদ্দীপকে জাহিদ সাহেব তার স্ত্রীর প্রস্তাবে রাজি না হওয়ার কারণ 'শিক্…

উদ্দীপক

বিএ পাস করার পর আজিজ সাহেব একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে উচ্চপদে চাকরি নেন। অবৈধ, রোজগারে অল্পসময়ে তিনি বাড়ি-গাড়ির মালিক হয়ে যান। অর্থ-সম্পদের মালিক হওয়াই তার একমাত্র লক্ষ্য। অপরদিকে, জাহিদ সাহেবের স্ত্রী সুযোগ বুঝে টাকা-পয়সা কামিয়ে নেয়ার পরামর্শ দিলে তিনি বলেন, “অর্থ-সম্পদ মানুষকে সুখ দিতে পারে না; বরং ধ্বংস ডেকে আনে।"

Chittagong · 2020

উত্তর

শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি করা।

উত্তর

জীবসত্তাকে টিকিয়ে রাখতে মানুষ অর্থ উপার্জনের দিকে বেশি মনোযোগী বলে অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি। লেখক 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে মানুষের দুটি সত্তার কথা বলেছেন। একটি জীবসত্তা, অন্যটি মানবসত্তা। তাঁর মতে মানুষ জীবসত্তাকে টিকিয়ে রাখতে অধিক মনোযোগী। জীবসত্তাকে টিকিয়ে রাখতে অর্থের প্রয়োজন বলে অর্থচিন্তা মানুষকে সারাক্ষণ ব্যস্ত রাখে। অর্থ মানবজীবনে অপরিহার্য বলেই সব সময় অর্থচিন্তায় ব্যস্ত থাকলে প্রকৃত মনুষ্যত্ব অর্জন বাধাগ্রস্ত হয়। মানুষ জীবনকে উপভোগ করতে ব্যর্থ হয়। তাই শিক্ষাই পারে মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করে মনুষ্যত্বের বিকাশ ঘটাতে। কিন্তু বর্তমানে সেই শিক্ষাকেও মানুষ অর্থ উপার্জনের মাধ্যম করে নিয়েছে। তাই লেখক মনে করছেন— অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দি।

উত্তর

উদ্দীপকে জাহিদ সাহেব তার স্ত্রীর প্রস্তাবে রাজি না হওয়ার কারণ 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে বলা যায়, শিক্ষার প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারা এবং মূল্যবোধ সৃষ্টি হওয়া। শিক্ষা মানুষের মূল্যবোধ তৈরি করে। যারা শিক্ষার আসল উদ্দেশ্য উপলব্ধি করতে পারে তারা সমাজের জন্য ভালো কাজ করেন। তারা আলোকিত মানুষ। অন্নবস্ত্রের বাইরেও তারা আরও অনেক বিষয়ে চিন্তা করতে পারেন। তারা শিক্ষাকে শুধু অর্থ উপার্জনের হাতিয়ার মনে করেন না। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক শিক্ষার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন। এখানে শিক্ষার প্রয়োজনের দিকের সঙ্গে সঙ্গে অপ্রয়োজনের দিকও তুলে ধরেছেন। তিনি অপ্রয়োজনের দিকটির ওপর গুরুত্ব দিয়েছেন। কারণ এই দিকটিই মানুষকে আনন্দ পেতে শেখায়, মানুষকে সুন্দরভাবে বাঁচতে শেখায়, মানুষের মনুষ্যত্ববোধ জাগ্রত করে মানুষকে অর্থচিন্তার নিগড় থেকে মুক্তি দেয়, যা উদ্দীপকের জাহিদ সাহেবের মধ্যে প্রতিফলিত হয়েছে। তাই তিনি স্ত্রীর প্রস্তাবে রাজি হননি এবং স্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করতে পেরেছেন। কারণ তিনি প্রকৃত শিক্ষায় শিক্ষিত। তার মধ্যে মূল্যবোধ সৃষ্টি হয়েছে।

উত্তর

"উদ্দীপকের আজিজ সাহেবের মানসিকতার পরিবর্তনই 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূল উদ্দেশ্য”- মন্তব্যটি যথার্থ। শিক্ষা মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি করে। মানুষকে অন্ধকার পথ থেকে মুক্তি দেয়। মানুষের সৃজনশীলতা মানবসত্তার বিকাশ ঘটায়। মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের জীবসত্তা ও মানবসত্তার সঙ্গে শিক্ষার সম্পর্ক তুলে ধরেছেন। তাঁর মতে শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্ন-বস্ত্র সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। আত্মাকে বাঁচাতে হলে উপযুক্ত শিক্ষা গ্রহণ করতে হয়। লেফাফাদুরস্তির মতো শিক্ষা নয়, সঠিক শিক্ষা প্রয়োজন। উদ্দীপকের আজিজ সাহেবের মধ্যে শিক্ষার এসব দিক অনুপস্থিত। ফলে তার মানসিক বিকাশ প্রকৃত শিক্ষা অনুসারে হয়নি। আর এ কারণেই তিনি অবৈধভাবে রোজগারে ব্যস্ত হয়ে ওঠেন। প্রকৃতপক্ষে তিনি অর্থচিন্তার নিগড়ে বন্দি একজন মানুষ। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের মূল বক্তব্য হলো শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ববোধ সৃষ্টি করা, মনুষ্যত্বের জাগরণ ঘটানো। মনুষ্যত্ববোধ সৃষ্টি হয়নি বলেই আজিজ সাহেব অসদুপায় অবলম্বন করেছেন। প্রবন্ধের মূল বক্তব্য শিক্ষার মাধ্যমে মূল্যবোধ সৃষ্টি করে মানুষকে মনুষ্যত্ববোধসম্পন্ন করা, যা আজিজ সাহেবের মানসিকতা পরিবর্তনে একান্ত কার্যকর হবে। কারণ মূল্যবোধ সৃষ্টি হলেই তার মানসিকতা পরিবর্তিত হবে। এসব দিক বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রশিক্ষা ও মনুষ্যত্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহমত ও কিসমত একসাথে বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে উচ্চপদে চাকরি নেয়। রহমত কয়েক বছরের মধ্যেই প্রচুর সম্পদের মালিক হয়ে যায়। কিন্তু কিসমত সচ্ছল জীবনযাপন করলেও অর্থ-বিত্তের পেছনে ছোটেন না, বরং তার সঞ্চয় থেকে গ্রামে দরিদ্র-অসহায় মানুষের জন্য কুটিরশিল্প তৈরির সংস্থা গড়ে তোলেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

ক
অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?
খ
শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?
গ
উদ্দীপকের রহমতের চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকের কিসমতের কাজে প্রবন্ধের শিক্ষণীয় দিকটির প্রতিফলন ঘটেছে।”- যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?

শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?

অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১ জুলাই, ২০১৬ ঢাকার গুলশানের হলি আর্টিজেন বেকারি এন্ড রেস্টুরেন্টে একদল শিক্ষিত বিপথগামী যুবক নৃশংস হামলা চালিয়ে দেশি-বিদেশিসহ ২২ জন মানুষকে নির্মমভাবে হত্যা করে। এটি এ দেশের ইতিহাসে একটি জঘন্যতম হত্যার ঘটনা।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

ক
মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?
খ
মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত যুবকদের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত শিক্ষার কোন দিকটি অনুপস্থিত? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকে উল্লিখিত ঘটনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশার বিপরীত।"- বিষয়টি মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?

মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সৌন্দর্য ও প্রেমের স্পর্শে মানুষের জীবন সার্থক হয়ে ওঠে। সূক্ষ্মবুদ্ধি, উদারহৃদয়, গভীরচিত্ত ব্যক্তির কাছে জীবনে টিকে থাকার চেয়ে বড়ো বিষয় জীবনের বিকাশ, এ সত্যটি যারা উপলব্ধি করেন তারাই জীবনে সার্থক। খেয়ে-পরে তো পশুপাখিও বেঁচে থাকে, তার মতো জীবন তো মানুষের হতে পারে না। এক্ষেত্রে মানুষের সাথে পশুর প্রভেদ হয় মনুষ্যত্বে, যা অর্জন করতে তাকে সহায়তা করে শিক্ষা। শিক্ষার আসল উদ্দেশ্য অর্থাৎ আত্মিক মুক্তির পথটি প্রসারিত হলে নিষ্ঠুর জবরদস্তিপ্রিয় স্বার্থপর মানুষের স্থলে দেখা দেবে বিকশিত বিবেকবান পরিপূর্ণ মানুষ।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026

ক
জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?
খ
মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?
গ
উদ্দীপকটি কীভাবে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সাথে সংগতিপূর্ণ? আলোচনা করো।
ঘ
মানবমুক্তির জন্য শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির গুরুত্ব উদ্দীপক ও প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের কিসমতের কাজে প্রবন্ধের শিক্ষণীয় দিকটির প্রতিফলন ঘটেছে।”- যুক্তি দাও।উদ্দীপকের রহমতের চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?"উদ্দীপকে উল্লিখিত ঘটনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশার বিপরীত।উদ্দীপকে উল্লিখিত যুবকদের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত শিক্ষার কোনমানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?মানবমুক্তির জন্য শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির গুরুত্ব উদ্দীপক ও প্রবন্ধ অবলম্বনে আলউদ্দীপকটি কীভাবে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সাথে সংগতিপূর্ণ? আলোচনা করো।মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।