উদ্দীপকের শাওন গোয়ালার মধ্যে শিক্ষার কোন দিকটি গুরুত্বহীন হয়ে পড়েছে? 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শাওন গোয়ালার মধ্যে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জনের দিকটি গুরুত্বহীন হয়ে পড়েছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক একজন মানুষ কীভাবে সফল হয় কিংবা বিপথে চলে যেতে পারে সে সম্পর্কে নানা অভিমত ব্যক্ত করেছেন। তিনি দেখিয়েছেন মানুষের মধ্যে পর্যাপ্ত শিক্ষা থাকা সত্ত্বেও কীভাবে মানুষ অন্নবস্ত্র কিংবা অর্থচিন্তার নিগড়ে পড়ে মনুষ্যত্বহীন হয়ে পড়ে। তিনি মনে করেন শিক্ষাদীক্ষার মারফতে মনুষ্যত্বের স্বাদ পেলেও অন্নবস্ত্রের দুশ্চিন্তায় মনুষ্যত্বের সাধনা ব্যর্থ হয়। উদ্দীপকের শাওন গোয়ালা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করে। শিক্ষার্জন করে সে অর্থ উপার্জনের জন্য দুগ্ধখামার করে। অধিক মুনাফা লাভের আশায় সে অন্যায়ের পথ বেছে নেয়। মানুষের ক্ষতি হয় এমন রাসায়নিক দ্রব্য ও পানি দুধের সঙ্গে মিশিয়ে বিক্রি করে যা মনুষ্যত্বের পরিপন্থি। অন্যদিকে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে মানুষের জীবনকে দুটি অংশে বিভক্ত করা হয়েছে। একটি জীবসত্তা, অন্যটি মানবসত্তা। জীবসত্তার অর্থচিন্তার মধ্যে সকলে সীমাবদ্ধ। আর মানবসত্তা মানুষের মনুষ্যত্ব অর্জনের পূর্ণাঙ্গ রূপ। জীবসত্তা থেকে মানবসত্তায় পৌঁছানোর মাধ্যম হলো শিক্ষা। যারা প্রকৃত শিক্ষা অর্জন করতে পারে না তারা মনুষ্যত্বের স্বাদ থেকে বঞ্চিত হয়। উদ্দীপকের শাওন গোয়ালাও তেমন একজন মানুষ, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করলেও প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারেনি। শাওন গোয়ালা সুশিক্ষা গ্রহণ করতে না পারায় মনুষ্যত্ব অর্জনে ব্যর্থ হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের শাওন গোয়ালার মধ্যে শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জনের দিকটি গুরুত্বহীন হয়ে পড়েছে।
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
উদ্দীপকের শাওন গোয়ালার মধ্যে শিক্ষার কোন দিকটি গুরুত্বহীন হয়ে পড়েছে…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর