"অর্থসাধনাই জীবনসাধনা নয়”- ব্যাখ্যা করো।
উত্তর: বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন থাকলেও শুধু অর্থ উপার্জনের সাধনাই জীবনের একমাত্র সাধনা নয়। জীবনধারণের জন্য অর্থ উপার্জন অপরিহার্য। তবে শুধু অর্থ উপার্জনের পেছনে ছুটলে জীবনের প্রকৃত উদ্দেশ্য আড়ালেই থেকে যায়। কারণ যারা কেবল অর্থচিন্তা দ্বারা তাড়িত তারা মনুষ্যত্বলোকের স্বাদ অনুভব করতে পারে না। জীবনের প্রকৃত উদ্দেশ্য অনুধাবন করতে হলে অর্থচিন্তার নিগড় থেকে মুক্ত হয়ে মনুষ্যত্বলোকে পৌঁছানোর চেষ্টা করতে হবে। অর্থচিন্তায় ব্যস্ত মানুষ প্রকৃত মনুষ্যত্বের স্বাদ পায় না। তাই বলা হয়েছে, অর্থসাধনাই জীবনসাধনা নয়।
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
"অর্থসাধনাই জীবনসাধনা নয়”- ব্যাখ্যা করো।
উত্তর