উদ্দীপকের শাওন সাহেবের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি প্রতিফল্মি হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের শাওন সাহেবের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের জীবসত্তার দিকটি প্রতিফলিত হয়েছে। শিক্ষা হচ্ছে জীবসত্তা থেকে মানবসত্তায় উত্তরণের উপায়। প্রকৃত শিক্ষা মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটায়। মানুষকে জীবসত্তা থেকে মানবসত্তায় উন্নীত করে। মনুষ্যত্বসম্পন্ন মানুষ ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও দেশের হিত সাধনে নিরলস কাজ করেন। উদ্দীপকে শিক্ষার দুটি প্রধান দিকের ইঙ্গিত করা হয়েছে। এখানে জীবসত্তার পূজারি অর্থলোভী শাওন এবং তার বন্ধু হাফিজের মানবসত্তার অধিকারী। জীবসত্তার কারণে শাওন শ্রমিকের বেতন ও বোনাসের কিছু অংশ কমিয়ে দিয়ে বেশি আয় করার চেষ্টা করেছেন, যা অন্যায় ও অমানবিক। শাওন শিক্ষিত হলেও প্রকৃত শিক্ষায় সে শিক্ষিত নয়। সে মনুষ্যত্বহীন এবং অর্থের নিগড়ে বন্দি। তাঁর মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের অর্থলোভী মানসিকতা ও জীবসত্তাকে টিকিয়ে রাখার গভীর মনোযোগের দিকটি প্রতিফলিত হয়েছে। কারণ সে শিক্ষার মূল উদ্দেশ্যের বাইরে গিয়ে তার স্বার্থ হাসিল করতে চেয়েছে।
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
উদ্দীপকের শাওন সাহেবের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিক…
উদ্দীপক
Dhaka · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর