লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।'- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়- কারণ এ বিষয়টি শিক্ষার সঙ্গে মেলে না। লেফাফাদুরস্তি হলো বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভিতরে প্রতারণা। শিক্ষার আসল কাজ হলো মূল্যবোধ সৃষ্টি করা, জ্ঞান পরিবেশন করা নয়। শিক্ষার মাধ্যমে মনুষ্যত্ব লাভ করে মানুষ প্রকৃত মানুষ হয়ে ওঠে। শিক্ষা মানুষকে মুক্তির সন্ধান দেয়। শিক্ষা মানুষের মনকে আলোকিত করে, ভিতরকে জাগিয়ে তোলে। অন্যদিকে লেফাফাদুরস্তির মাধ্যমে মানুষ কেবল বাহ্যিক বিষয় সম্পর্কে কিছু ধারণা পেতে পারে, মনুষ্যত্বলোকের সন্ধান পায় না। এসব কারণেই লেখক বলেছেন লেফাফাদুরস্তি আর শিক্ষা এক নয়।
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।'- কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর