আত্মার অমৃত উপলব্ধি করা যায় না কেন?
উত্তর: জীবসত্তা থেকে মুক্তি পাওয়া যায় না বলে আত্মার অমৃত উপলব্ধি করা যায় না। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের দুটি সত্তার কথা বলেছেন- জীবসত্তা এবং মানবসত্তা বা মনুষ্যত্ব। মানুষকে মনুষ্যত্বের অধিকারী হতে হয়। মানুষকে মানুষ হওয়ার এ বিশেষ কৌশলই শিক্ষা। শিক্ষা হলো জীবসত্তা থেকে মানবসত্তায় উত্তরণের পদ্ধতি। যথার্থ শিক্ষার মাধ্যমে মনুষ্যত্বের স্বাদ পেলে মানুষের অন্ন-বস্ত্র সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে। আবার ক্ষুৎপিপাসায় কাতর থাকলে আত্মার অমৃত উপলব্ধি করাও সম্ভব নয়।
SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল
আত্মার অমৃত উপলব্ধি করা যায় না কেন?
উত্তর