শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের মঞ্জুর কর্মকান্ডে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের মঞ্জুর কর্মকাণ্ডে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আত্মিক মৃত্যু ও লেফাফাদুরস্তির দিকটি প্রকাশিত হয়েছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক বলেছেন, মানুষের জীবনে অন্নবস্তু ও ক্ষুৎপিপাসা মেটানোর যেমন প্রয়োজন রয়েছে তেমনই প্রয়োজন রয়েছে মনুষ্যত্ব অর্জনের। মানুষ যখন অধিক অর্থ উপার্জনের জন্য লোভের ফাঁদে পা দিয়ে অনৈতিক কাজ করে তখন তার মনুষ্যত্ব লোপ পায় ও আত্মিক মৃত্যু ঘটে। উদ্দীপকের দুই বন্ধু মঞ্জু ও সঞ্জু স্নাতক পাশ করে আত্মকর্মসংস্থানের জন্যে ফল বাগান করে। মঞ্জু মৌসুমের শুরুতেই বেশি লাভের আশায় তার অংশের অপরিপক্ক ফলে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিক্রি করে। মঞ্জুর এই কর্মকান্ডে তার আত্মিক মৃত্যুর ও লেফাফাদুরস্তির বিষয়টি প্রকাশ পেয়েছে যা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক বিবৃত করেছেন। লেখকের মতে, লোভের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সেই কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে পা দিতে ভয় পায়। কিন্তু সেই ভয় যার নেই, ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখবোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। এখানে লেফাফাদুরস্তি দেখা যায়। উদ্দীপকের মঞ্জুরও ঠিক তাই ঘটেছে। সে বাইরে শিক্ষিত হলেও তার অন্তর শিক্ষার মূল্যবোধে পরিপূর্ণ নয়। শিক্ষা তার জন্য লেফাফাদুরস্তির কাজ করছে মাত্র। আসলে লোভের ফলে তার আত্মিক মৃত্যু ঘটেছে।

SSC বাংলা ১ম পত্র শিক্ষা ও মনুষ্যত্ব CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · শিক্ষা ও মনুষ্যত্ব · সৃজনশীল

উদ্দীপকের মঞ্জুর কর্মকান্ডে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকট…

উদ্দীপক

মঞ্জু ও সঞ্জু দুই বন্ধু। দুজনই স্নাতক পাশ করে আত্মকর্মসংস্থানের জন্যে ফল বাগান করে। মঞ্জু উৎপাদিত ফল থেকে তার অংশ আগেই আলাদা করে নেয়। মৌসুমের শুরুতেই বেশি লাভের আশায় অপরিপক্ক ফলে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিক্রি করে। অপরদিকে সঞ্জু তা করে না। সে মনে করে, ক্রেতারা আমার বাগানের মিষ্টি, পরিপক্ক ও নিরাপদ ফল খেয়ে তৃপ্ত হলেই আমার বাগান করা সার্থক হবে।

Dhaka · 2025

উত্তর

জ্ঞান মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে কাজ করে।

উত্তর

'লেফাফাদুরস্তি আর শিক্ষা এক কথা নয়।'- এ কথা বলতে লেখক বুঝিয়েছেন যে, দেখতে ত্রুটিহীন ও শিক্ষিত মনে হলেও সবার মধ্যে শিক্ষা নাও থাকতে পারে; শিক্ষা মানুষের ভেতরে মূল্যবোধ ও মনুষ্যত্ব সৃষ্টি করে। লেফাফাদুরস্তি বলতে বোঝায় বাইরের দিক থেকে ত্রুটিহীনতা কিন্তু ভেতরে প্রতারণা। অপরদিকে শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি। এই মূল্যবোধের মাধ্যমে মানুষ মনুষ্যত্বে উন্নীত হয়। শিক্ষা মানুষের ভেতরকে অর্থাৎ অন্তরকে আলোকিত করে, জাগ্রত করে। আর যারা প্রকৃত শিক্ষা পায়নি, তাদের অন্তর সংকীর্ণই থাকে যদিও তারা বাইরে দেখতে ফিটফাট, লেফাফাদুরস্ত। এমন লোকের শিক্ষা বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। মোটকথা লেফাফাদুরস্তি বা বাইরের চাকচিক্য বিপরীত জিনিস। প্রশ্নোক্ত বাক্যে লেখক এ দুটির পার্থক্য বোঝাতে চেয়েছেন।

উত্তর

উদ্দীপকের মঞ্জুর কর্মকাণ্ডে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের আত্মিক মৃত্যু ও লেফাফাদুরস্তির দিকটি প্রকাশিত হয়েছে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক বলেছেন, মানুষের জীবনে অন্নবস্তু ও ক্ষুৎপিপাসা মেটানোর যেমন প্রয়োজন রয়েছে তেমনই প্রয়োজন রয়েছে মনুষ্যত্ব অর্জনের। মানুষ যখন অধিক অর্থ উপার্জনের জন্য লোভের ফাঁদে পা দিয়ে অনৈতিক কাজ করে তখন তার মনুষ্যত্ব লোপ পায় ও আত্মিক মৃত্যু ঘটে। উদ্দীপকের দুই বন্ধু মঞ্জু ও সঞ্জু স্নাতক পাশ করে আত্মকর্মসংস্থানের জন্যে ফল বাগান করে। মঞ্জু মৌসুমের শুরুতেই বেশি লাভের আশায় তার অংশের অপরিপক্ক ফলে ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে বিক্রি করে। মঞ্জুর এই কর্মকান্ডে তার আত্মিক মৃত্যুর ও লেফাফাদুরস্তির বিষয়টি প্রকাশ পেয়েছে যা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক বিবৃত করেছেন। লেখকের মতে, লোভের ফলে মানুষের আত্মিক মৃত্যু ঘটে, অনুভূতির জগতে সে ফতুর হয়ে পড়ে। শিক্ষা মানুষকে সেই কথা জানিয়ে দেয় বলে মানুষ লোভের ফাঁদে পা দিতে ভয় পায়। কিন্তু সেই ভয় যার নেই, ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে যে দুঃখবোধ করে না, সে আর যাই হোক শিক্ষিত নয়। শিক্ষা তার বাইরের ব্যাপার, অন্তরের ব্যাপার হয়ে ওঠেনি। এখানে লেফাফাদুরস্তি দেখা যায়। উদ্দীপকের মঞ্জুরও ঠিক তাই ঘটেছে। সে বাইরে শিক্ষিত হলেও তার অন্তর শিক্ষার মূল্যবোধে পরিপূর্ণ নয়। শিক্ষা তার জন্য লেফাফাদুরস্তির কাজ করছে মাত্র। আসলে লোভের ফলে তার আত্মিক মৃত্যু ঘটেছে।

উত্তর

মনুষ্যত্ববোধ অর্জিত হওয়ায় উদ্দীপকের সঞ্জু 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের ওপরের তলায় উঠতে সক্ষম হয়েছে বলে আমি মনে করি। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখকের বর্ণনায় উঠে এসেছে শিক্ষা মানুষের সার্বিক উন্নতি ঘটায়। শিক্ষা মানুষের মানসিক উৎকর্ষ সাধন করে, মানুষের আত্মিক মুক্তি ঘটায়। মানুষের মনুষ্যত্ব অর্জনের মাধ্যম হলো শিক্ষা। শিক্ষা মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে মানুষকে অর্থচিন্তার নিগড় থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে লেখক মানুষের জীবনকে একটা দোতলা ঘরের সঙ্গে তুলনা করেছেন। যার নিচের তলা হলো জীবসত্তা আর ওপরের তলা হলো মানবসত্তা। তিনি মনে করেন জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার মই হচ্ছে শিক্ষা। অর্থাৎ শিক্ষাই আমাদের মানবসত্তায় বা মনুষ্যত্বে উন্নীত করতে পারে। শিক্ষা দ্বারাই মানুষ জীবনের তাৎপর্য উপলব্ধি করতে পারে এবং বুঝতে পারে যে, অর্থসাধনাই জীবনসাধনা নয়। উদ্দীপকের সঞ্জুর মধ্যে শিক্ষার এই মূল্যবোধের। প্রতিফলন লক্ষ করা যায়। তাই সে লোভের ফাঁদে ধরা দেয়নি।
SSCবাংলা ১ম পত্রশিক্ষা ও মনুষ্যত্ব
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রহমত ও কিসমত একসাথে বিশ্ববিদ্যালয়ের পড়া শেষ করে উচ্চপদে চাকরি নেয়। রহমত কয়েক বছরের মধ্যেই প্রচুর সম্পদের মালিক হয়ে যায়। কিন্তু কিসমত সচ্ছল জীবনযাপন করলেও অর্থ-বিত্তের পেছনে ছোটেন না, বরং তার সঞ্চয় থেকে গ্রামে দরিদ্র-অসহায় মানুষের জন্য কুটিরশিল্প তৈরির সংস্থা গড়ে তোলেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2026

ক
অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?
খ
শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?
গ
উদ্দীপকের রহমতের চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকের কিসমতের কাজে প্রবন্ধের শিক্ষণীয় দিকটির প্রতিফলন ঘটেছে।”- যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?

শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?

অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

১ জুলাই, ২০১৬ ঢাকার গুলশানের হলি আর্টিজেন বেকারি এন্ড রেস্টুরেন্টে একদল শিক্ষিত বিপথগামী যুবক নৃশংস হামলা চালিয়ে দেশি-বিদেশিসহ ২২ জন মানুষকে নির্মমভাবে হত্যা করে। এটি এ দেশের ইতিহাসে একটি জঘন্যতম হত্যার ঘটনা।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা · 2026

ক
মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?
খ
মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?
গ
উদ্দীপকে উল্লিখিত যুবকদের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত শিক্ষার কোন দিকটি অনুপস্থিত? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকে উল্লিখিত ঘটনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশার বিপরীত।"- বিষয়টি মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?

মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সৌন্দর্য ও প্রেমের স্পর্শে মানুষের জীবন সার্থক হয়ে ওঠে। সূক্ষ্মবুদ্ধি, উদারহৃদয়, গভীরচিত্ত ব্যক্তির কাছে জীবনে টিকে থাকার চেয়ে বড়ো বিষয় জীবনের বিকাশ, এ সত্যটি যারা উপলব্ধি করেন তারাই জীবনে সার্থক। খেয়ে-পরে তো পশুপাখিও বেঁচে থাকে, তার মতো জীবন তো মানুষের হতে পারে না। এক্ষেত্রে মানুষের সাথে পশুর প্রভেদ হয় মনুষ্যত্বে, যা অর্জন করতে তাকে সহায়তা করে শিক্ষা। শিক্ষার আসল উদ্দেশ্য অর্থাৎ আত্মিক মুক্তির পথটি প্রসারিত হলে নিষ্ঠুর জবরদস্তিপ্রিয় স্বার্থপর মানুষের স্থলে দেখা দেবে বিকশিত বিবেকবান পরিপূর্ণ মানুষ।

ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চট্টগ্রাম · 2026

ক
জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?
খ
মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?
গ
উদ্দীপকটি কীভাবে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সাথে সংগতিপূর্ণ? আলোচনা করো।
ঘ
মানবমুক্তির জন্য শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির গুরুত্ব উদ্দীপক ও প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের কিসমতের কাজে প্রবন্ধের শিক্ষণীয় দিকটির প্রতিফলন ঘটেছে।”- যুক্তি দাও।উদ্দীপকের রহমতের চরিত্রে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের কোন দিকটি ফুটে উঠেছে? ব্শিক্ষার অপ্রয়োজনীয় দিকটিকে লেখক শ্রেষ্ঠ দিক বলেছেন কেন?অন্নবস্ত্রের প্রাচুর্যের চেয়েও কোনটি বড়ো?"উদ্দীপকে উল্লিখিত ঘটনা 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের লেখকের প্রত্যাশার বিপরীত।উদ্দীপকে উল্লিখিত যুবকদের মধ্যে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধে বর্ণিত শিক্ষার কোনমানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?মোতাহের হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোন গ্রামে?মানবমুক্তির জন্য শিক্ষার অপ্রয়োজনীয় দিকটির গুরুত্ব উদ্দীপক ও প্রবন্ধ অবলম্বনে আলউদ্দীপকটি কীভাবে 'শিক্ষা ও মনুষ্যত্ব' প্রবন্ধের সাথে সংগতিপূর্ণ? আলোচনা করো।মানবজীবনে শিক্ষা সোনা ফলাতে পারে না কেন?জীবসত্তার ঘরে শিক্ষা কী কাজ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।